এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁ মহকুমায়। নৃশংস ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকায়। স্থানীয়দের অভিযোগ, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৫টিরও বেশি পথকুকুরকে মেরে ফেলা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও বেশ কয়েকটি সারমেয়।
আরও পড়ুনঃ সাঁইথিয়ায় বাড়ি থেকে উদ্ধার অঙ্গনওয়াড়ি কর্মীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ
advertisement
এলাকাবাসীর দাবি, একটি স্থানীয় পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার ধারে কুকুরগুলিকে বিষমাখা খাবার দেওয়া হয়। রান্না করা কাঁকড়ার সঙ্গে বিষ মিশিয়ে তা খেতে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরই একের পর এক কুকুর অসুস্থ হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয় ওই অবলা প্রাণীরগুলির।
গত কয়েক দিন ধরেই এলাকায় বড় ও ছোট একাধিক কুকুরকে অসুস্থ হয়ে পড়তে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষজনের। এরপরই বিষ প্রয়োগের ঘটনা প্রকাশ্যে আসে। গোটা ঘটনার কথা জানিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের আঙুল স্থানীয় এক পোল্ট্রি ব্যবসায়ীর দিকে। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। পশুপ্রেমীরাও সরব হয়েছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। এলাকায় এখনও কয়েকটি কুকুর মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে পথকুকুরদের এভাবে বিষ প্রয়োগে মৃত্যুর ঘটনায় চাপা উত্তেজনরা রয়েছে গোটা এলাকায়।






