advertisement

Road Accident: হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা! মোটর ভ্যান এবং পর পর বাইককে ধাক্কা ট্যাঙ্কারের, পিষে মৃ*ত মহিলা, আহত ৫

Last Updated:

Road Accident: হাওড়ার জগৎবল্লভপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু বল এক মহিলার, আহত আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার জগৎবল্লভপুরের নরেন্দ্রপুরে। স্থানীয়দের দাবি, সাতসকালে একটি ট্যাঙ্কার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িকে ধাক্কা মারে।

হাওড়ায় দুর্ঘটনা
হাওড়ায় দুর্ঘটনা
হাওড়া: হাওড়ার জগৎবল্লভপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু বল এক মহিলার, আহত আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার জগৎবল্লভপুরের নরেন্দ্রপুরে।
স্থানীয়দের দাবি, সাতসকালে একটি ট্যাঙ্কার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িকে ধাক্কা মারে। ওই ট্যাঙ্কার প্রথমে একটি মোটরভ্যানকে ধাক্কা মারে, তার পরে পর পর দুটি বাইককে ধাক্কা মারে। এই দুর্ঘটনার কবলে পড়ে এক বাইক আরোহী মহিলার মৃত্যু হয়, আহত হন পাঁচ জন। নিহত মহিলার নাম জামিমা ইয়াসমিন। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষ সেখানে জড়ো হয়ে উদ্ধার কাজে হাত লাগান।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা বাইক থেকে পড়ে গেলে তাকে পিষে দিয়ে ট্যাঙ্কারটি চলে যায়। দুর্ঘটনায় আহত অন্য পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। সাবিনা ইয়াসমিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে।
advertisement
প্রসঙ্গত, পানিহাটিতেও একটি দুর্ঘটনার কবলে পড়েছে বরযাত্রীবোঝাই বাস। মঙ্গলবার ভোরে একটি বরযাত্রী বোঝাই বাস পানিহাটি পোর্টিং ক্লাবের সামনে বিটি রোডের উপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় বাসে থাকা ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, তারা দুর্ঘটনাটি দেখে সাহায্যের জন্য এগিয়ে গেলে বাসে থাকা বিয়ে বাড়ির লোকজনেরা তাদের উপর চড়াও হয়। দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রাক আটক করেছে খড়দহ থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Road Accident: হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা! মোটর ভ্যান এবং পর পর বাইককে ধাক্কা ট্যাঙ্কারের, পিষে মৃ*ত মহিলা, আহত ৫
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement