advertisement

Accident In Howrah: অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট! হাওড়ায় হাহাকার, সকালের পর ফের পথ দুর্ঘটনা

Last Updated:

Howrah Accident: ঘটনাস্থলেই মৃত্যু হয় কিংশুক ভূঁইয়া নামে এক যুবকের। এর আগেও সকালে আরও একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল

বাইক অ্যাক্সিডেন্টের মৃত্যু- Photo- Representative
বাইক অ্যাক্সিডেন্টের মৃত্যু- Photo- Representative
কলকাতা: একটা দুর্ঘটনার রেশ মিটতে না মিটতেই  ফের দুর্ঘটনা জগৎবল্লভপুরে। এবারের দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর৷ এমনিতেই আগেই একটা দুর্ঘটনায় উত্তেজনা ছিল এবারের অ্যাক্সিডেন্টের পর ঘাতক বাসে ভাঙচুর করে উত্তেজিত জনতা।
জগৎবল্লভপুরের লালগেট এলাকায় ওভারটেক করার সময় একটি দূরপাল্লার বেসরকারি বাস ধাক্কা মারে এক বাইক আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিংশুক ভূঁইয়া নামে এক যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও RAF৷
advertisement
advertisement
হাওড়ার জগৎবল্লভপুরে দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার, আহত পাঁচ জন। নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা ট্যাঙ্কারের। যাত্রী সহ ইঞ্জিন ভ্যানে ধাক্কা মেরে পরপর দুটি বাইকে ধাক্কা। ঘটনাস্থলে বাইক আরোহী মহিলার মৃত্যু। মৃতের নাম জামিমা ইয়াসমিন। আহত পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আটক ঘাতক ট্যাঙ্কার। জগৎবল্লভপুরের নরেন্দ্রপুরের ঘটনা।
এদিকে এদিনই সকালে সোদপুর বিটি রোডে বরযাত্রী বোঝাই বাসের সঙ্গে লড়ির সংঘর্ষে আহত ১০ জন চিকিৎসাধীন সাগর দত্ত হাসপাতালে। মঙ্গলবার ভোররাতে একটি বরযাত্রী বোঝাই বাস পানিহাটি স্পোর্টিং ক্লাবের সামনে বিটি রোডের উপর একটি ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাসে থাকা ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জখমদের সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, তারা আহতদের সাহায্যের জন্য এগিয়ে গেলে বাসে থাকা বিয়ে বাড়ির লোকজনেরা তাঁদের উপর চড়াও হয়। দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রাক আটক করেছে খড়দহ থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাধমিক অনুমান, হয়তো বা বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Accident In Howrah: অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট! হাওড়ায় হাহাকার, সকালের পর ফের পথ দুর্ঘটনা
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement