advertisement

Birbhum News: সাঁইথিয়ায় বাড়ি থেকে উদ্ধার অঙ্গনওয়াড়ি কর্মীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ

Last Updated:

Birbhum News: বীরভূমের সাঁইথিয়াতে সোমবার রাতে বাড়ি থেকে উদ্ধার হল এক অঙ্গনওয়াড়ি কর্মীর দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মৃতার নাম গীতা দত্ত (৫২)। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে মহিলাকে। তদন্তে সাঁইথিয়া থানার পুলিশ।

সাঁইথিয়া থানা
সাঁইথিয়া থানা
সাঁইথিয়া, বীরভূম, সুপ্রতিম দাস: বীরভূমের সাঁইথিয়াতে অঙ্গনওয়াড়ি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর দেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে মহিলাকে। তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ।
সোমবার রাতে বীরভূম জেলার সাঁইথিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বেহুলা পাড়া এলাকায় এক মহিলার দেহ উদ্ধার হয় তাঁর বাড়ির ভিতর থেকে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মৃতার নাম গীতা দত্ত (৫২)। তিনি পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে রাধাগোবিন্দ মন্দিরের পুকুর থেকে উদ্ধার ‘বিষ্ণু অবতার’! ধর্মীয় আচার মেনে পুজো দিয়ে গঙ্গায় মুক্তি, চোখে জল গ্রামবাসীর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীরাই প্রথমে তাঁর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন সাঁইথিয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাওড়ায় বিশেষভাবে সক্ষম শিশুদের পরিবেশ সচেতনতার পাঠ! চোখে না দেখে, কানে না শুনেও ওরা চিনল বন্যপ্রাণ
পরিবারের অভিযোগ, গীতা দত্তকে খুন করা হয়েছে। তাঁদের দাবি, ঘরের বেশ কিছু জিনিসপত্র খোয়া গিয়েছে। যা থেকে দুষ্কৃতীদের জড়িত থাকার সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: সাঁইথিয়ায় বাড়ি থেকে উদ্ধার অঙ্গনওয়াড়ি কর্মীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement