advertisement

Leander Paes join BJP: জোড়া ফুল ছেড়ে পদ্মে লিয়েন্ডার পেজ! দিল্লিতে বিজেপির দফতরে ফুলবদল টেনিস তারকার

Last Updated:

একুশের নির্বাচনের আগে গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন লিয়েন্ডার পেজ৷ সেখানে তাঁকে জোড়া ফুলের মুখও করা হয়েছিল৷ তবে তারপর থেকে আর তাঁকে তৃণমূলের কোনও রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়নি৷

নয়াদিল্লি: বিজেপিতে লিয়েন্ডার পেজ। দিল্লিতে বিজেপির অফিসে ফুলবদল। তৃণমূল ছেড়ে বিজেপিতে টেনিস তারকা। একুশে গোয়ায় তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। ছাব্বিশে বিজেপিতে লিয়েন্ডার পেজ৷ কিছুদিন আগেই কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন লিয়েন্ডার। সেদিনই আভাস মিলেছিল যে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। অবশেষে সেই জল্পনাই সত্যি হল ৷ বিজেপিতে যোগ দিলেন ভারতীয় টেনিস কিংবদন্তি৷
২০২১ সালে ২৯ অক্টোবর তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন। গোয়াতে তাঁকে মুখ করেছিল তৃণমূল। প্রচারেও অংশ নিয়েছিলেন। কিন্তু তারপর আর সেভাবে দেখা যায়নি লিয়েন্ডারকে প্রচারে। এরপরই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কিছুদিন আগেই। আজ, মঙ্গলবার চূড়ান্ত হয়ে গেল যে বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার। তবে তাঁকে নির্বাচনে প্রার্থী করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
advertisement
advertisement
গত সপ্তাহে ভোটের আগে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন৷ মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে প্রাক্তন টেনিস তারকার সাক্ষাৎ ঘিরে জল্পনা বাড়ে। বিজেপি সূত্রে খবর, বৈঠক ইতিবাচক হয়েছিল। তবে প্রকাশ্যে কোনও পক্ষই মুখ খোলেননি।
advertisement
একদিকে ক্রীড়া মহলে বার্তা পাঠানো অন্য়দিকে, শিক্ষিত সমাজকে আকর্ষণ। লিয়েন্ডারকে যোগ দান করিয়ে দুই লক্ষ্য়ই পূরণ করতে চাইছে বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Leander Paes join BJP: জোড়া ফুল ছেড়ে পদ্মে লিয়েন্ডার পেজ! দিল্লিতে বিজেপির দফতরে ফুলবদল টেনিস তারকার
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement