Mamata Banerjee: ‘২৯৪টা আসনেই আমি প্রার্থী,’ ২০১৬-র পরে ২০২৬! ফের সেই কথাই মনে করালেন মমতা
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এদিন চন্দ্রকোনার প্রার্থীর হয়ে প্রচার সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে আলুচাষিদের সমস্যার কথা তুলে ধরেন তিনি৷ তাঁর সরকার এর জন্য কী করেছে সেই বার্তাও দেন তৃণমূলনেত্রী৷
পশ্চিম মেদিনীপুর: পুরুলিয়ার মানবাজারের পরে এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা৷ ২০১৬ সালের পরে ২০২৬৷ চেনা ঝাঁঝ৷ চেনা মমতা৷ ‘২৯৪টা কেন্দ্রে আমিই প্রার্থী’, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটা উক্তি ঘুরিয়ে দিয়েছিল গোটা রাজ্যের নির্বাচনী হাওয়া৷ তার ঠিক ১০ বছর পরে ছাব্বিশের নির্বাচনেও সেই একইরকম বার্তা মমতার৷
গত ২৯ মার্চ মানবাজারের সভার পরে, আজ, বুধবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার সভাতেও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘কে প্রার্থী ভুলে যান। ২৯৪টা আসনেই আমি প্রার্থী৷’’
এদিনের সভা থেকে আবারও এসআইআর প্রক্রিয়া নিয়ে সুর চড়ান তৃণমূলনেত্রী৷ মমতা বলেন, ‘‘আজ দেখছি যাঁদের নাম ২০০২ এ ছিল, তাদের আবার নাম তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমার কষ্ট হচ্ছে। SIR মানে সর্বনাশ। মানুষের গণতান্ত্রিক অধিকার, সব কেড়ে নিচ্ছে।’’
advertisement
advertisement
এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্ম ৬ সম্পর্কে তোলা অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায় মমতাকে৷ বলেন, ‘‘অভিষেককে কাল মিটিং ছেড়ে তাড়াতাড়ি চলে আসতে হল। বিহার উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। খড়্গপুর, আসানসোল থেকে ভোট দেওয়াবে। আমরা প্রমাণ করে দিয়েছি, বস্তা বস্তা কাগজ কাল নির্বাচন কমিশনে জমা দিয়েছে। ৩০০০ নাম জমা দিয়েছে।’’
advertisement
মমতার অভিযোগ, ‘‘পাশেই বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগর এর গ্রাম। বাগদার মতুয়াদের বাদ দিয়েছে। কোচবিহারের রাজবংশীদের নাম বাদ দিয়েছে। ’’
এরপরে চন্দ্রকোনার আলুচাষিদের সমস্যার কথা তুলে ধরেন তৃণমূলনেত্রী৷ বলেন, ‘‘চন্দ্রকোনায় আলু চাষিদের একটা সমস্যা আছে। কোনো কোনো বিজেপি নেতা এটাকে খেলছে। মনে রাখবেন, শস্য বিমা আছে। মনে রাখবেন আমরা কোল্ড স্টোরেজ করেছি। কোন কোন বিজেপি নেতা এটাকে নিয়ে রাজনীতি করছে জানি। আপনাদের অন্য ব্যবসা দেখুন। গরিব মানুষের পেটে লাথি মারবেন না।’’
Location :
West Bengal
First Published :
Mar 31, 2026 12:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Mamata Banerjee: ‘২৯৪টা আসনেই আমি প্রার্থী,’ ২০১৬-র পরে ২০২৬! ফের সেই কথাই মনে করালেন মমতা











