Murshidabad News: রঘুনাথগঞ্জে রাধাগোবিন্দ মন্দিরের পুকুর থেকে উদ্ধার ‘বিষ্ণু অবতার’! ধর্মীয় আচার মেনে পুজো দিয়ে গঙ্গায় মুক্তি, চোখে জল গ্রামবাসীর
- Reported by:Tanmoy Mondal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: রঘুনাথগঞ্জের তালাই গ্রামের লুথার কলোনিতে রাধাগোবিন্দ মন্দির কমিটির পুকুরে বিরল প্রজাতির একটি কচ্ছপ বসবাস করত। গ্রামের মানুষ তাকে ‘বিষ্ণুর অবতার’ হিসেবে নিয়মিত পূজা করতেন।
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালাই গ্রামের লুথার কলোনিতে রাধাগোবিন্দ মন্দির কমিটির পুকুর থেকে এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে। বিরল প্রজাতির কচ্ছপটিকে গঙ্গায় ছেড়ে দিলেন গ্রামবাসীরা। রঘুনাথগঞ্জ সদরঘাট এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে পুজো দিয়ে কচ্ছপটিকে গঙ্গায় ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে ওই কচ্ছপটি রাধাগোবিন্দ মন্দিরের পুকুরেই বসবাস করছিল। গ্রামের মানুষ তাকে ‘বিষ্ণুর অবতার’ হিসেবে মান্যতা দিয়ে নিয়মিত পূজা করতেন। সম্প্রতি পুকুরে খনন কাজ শুরু হওয়ায় জল কমিয়ে দেওয়া হয়। ফলে কচ্ছপটি বারবার জলের উপরে উঠে আসতে থাকে এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেয়।
আরও পড়ুনঃ শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিশুদের বিকাশে সহ-পাঠ্যক্রমও সমান গুরুত্বপূর্ণ! খেলার ছলে পড়ুয়াদের পঠন-পাঠন দিচ্ছে মুর্শিদাবাদের এই প্রাথমিক স্কুল
গ্রামবাসী চন্দন সরকার জানান, তালাই গ্রামের লুথার কলোনিতে রাধাগোবিন্দ মন্দির কমিটির পুকুরে জল কমে যাওয়ায় কচ্ছপটির প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়। সেই কারণে সকলে মিলে তাকে সুরক্ষিতভাবে উদ্ধার করার সিদ্ধান্ত নেন। রঘুনাথগঞ্জ ভাগীরথী গঙ্গায় নিয়ে গিয়ে পূজা-অর্চনা করে তাকে মুক্ত করে দেওয়া হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কচ্ছপটিকে গ্রাম থেকে নিয়ে যাওয়ার সময় বহু মানুষের চোখে জল দেখা যায়। দীর্ঘদিন ধরে পূজিত এই প্রাণীকে বিদায় জানাতে গ্রামবাসীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, কচ্ছপটির নিরাপত্তা এবং প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক জীবন যাপনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Feb 17, 2026 7:45 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: রঘুনাথগঞ্জে রাধাগোবিন্দ মন্দিরের পুকুর থেকে উদ্ধার ‘বিষ্ণু অবতার’! ধর্মীয় আচার মেনে পুজো দিয়ে গঙ্গায় মুক্তি, চোখে জল গ্রামবাসীর







