advertisement

Murshidabad News: শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিশুদের বিকাশে সহ-পাঠ‍্যক্রমও সমান গুরুত্বপূর্ণ! খেলার ছলে পড়ুয়াদের পঠন-পাঠন দিচ্ছে মুর্শিদাবাদের এই প্রাথমিক স্কুল

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত ৮৬ বদুয়া ২নং প্রাথমিক বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি, পড়ুয়াদের সহ-পাঠ‍্যক্রমেও জোর দেওয়া হয়। এই স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণির মোট ২৬০ জন পড়ুয়া রয়েছে।

+
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ প্রাথমিক স্কুল

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত ৮৬ বদুয়া ২নং প্রাথমিক বিদ্যালয়ে শুধু পুঁথিগত বিদ্যা নয়, খেলার ছলে ও বিভিন্ন রকমভাবে পড়াশোনা শিখানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। ২৬০ জন পড়ুয়া এমন পঠন-পাঠন পেয়ে বেশ খুশি প্রকাশ করেছে।
প্রথম থেকে চতুর্থ শ্রেণির পঠন-পাঠন চলে এই স্কুলে। ২৬০ জন পড়ুয়াকে পৃথক ক্লাসে দেওয়া হয় শিক্ষালাভ। কোনও ক্লাসে রং চেনানো হয়, কোনও ক্লাসে মজার ছলে অঙ্কের মধ্যে দিয়েই পঠন-পাঠন দিচ্ছেন শিক্ষকরা। আর অভিনবভাবে শিক্ষা পেয়ে বেশ খুশি প্রকাশ করেছে পড়ুয়ারাও। ছাত্র-ছাত্রীরা যাতে আনন্দ সহকারে পাঠগ্রহণ করে এবং ভয়ভীতি কাটে সেই জন্যই এই পঠন উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়াও পঠনপাঠন সুষ্ঠভাবে করতে হলে সু-স্বাস্থ্যের প্রয়োজন রয়েছে। ফলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রোগব্যাধি নিয়েও সচেতন করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ায় বিশেষভাবে সক্ষম শিশুদের পরিবেশ সচেতনতার পাঠ! চোখে না দেখে, কানে না শুনেও ওরা চিনল বন্যপ্রাণ
মূলত, সহ-পাঠ‍্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বর্তমানে বিভিন্ন স্কুলে গুরুত্ব তৈরি করেছে। মানে বিষয়ভিত্তিক পঠন-পাঠনের পাশাপাশি অতিরিক্ত পাঠ‍্যক্রম। সরকারি, সরকারি সাহায‍্যপ্রাপ্ত বিভিন্ন স্কুলে এগুলি পাঠ‍্যক্রম অন্তর্ভুক্ত। এর গুরুত্ব শিক্ষাবিদ থেকে বিভিন্ন স্কুলে শিক্ষকরা একবাক্য স্বীকার করেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের প্রধান শিক্ষক খন্দকার আইনাল হোসেন বলেন, “লেখাপড়া শেখা মানে এই নয় যে, শুধু বই পড়া বা অঙ্ক কষা। লেখাপড়া মানে হচ্ছে একটা গ্রোথ, নিজে থেকে বেড়ে ওঠা। শুধু মানসিকভাবে নয় শারীরিকভাবেও বেড়ে ওঠা দরকার। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলো, গান, কবিতা, আবৃত্তি এবং আরও নানা রকমের কাজ করতে হয়। যার জন্য শরীর, মনকেও যোগ্য করতে হয়। সেই জন্য প্রয়োজন সহ-পাঠক্রমিক কার্যাবলী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিশুদের বিকাশে সহ-পাঠ‍্যক্রমও সমান গুরুত্বপূর্ণ! খেলার ছলে পড়ুয়াদের পঠন-পাঠন দিচ্ছে মুর্শিদাবাদের এই প্রাথমিক স্কুল
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement