advertisement

Howrah News: হাওড়ায় বিশেষভাবে সক্ষম শিশুদের পরিবেশ সচেতনতার পাঠ! চোখে না দেখে, কানে না শুনেও ওরা চিনল বন্যপ্রাণ

Last Updated:

Howrah News: হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও ডট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উলুবেড়িয়া আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে এই বিশেষ শিবিরের আয়োজন। যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশ সচেতনতা এবং বন্যপ্রাণী সম্পর্কে পাঠ দেওয়া হয়।

+
বিশেষ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিবেশ সচেতনতা শিবির উলুবেড়িয়ায়

উলুবেড়িয়া , রাকেশ মাইতি: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিবেশ সচেতনতা শিবির হাওড়ার উলুবেড়িয়ায়। পরিবেশ, প্রকৃতি, বন্যপ্রান সম্পর্কিত তথ্যচিত্রের মাধ্যমে বিশেষ ভাবে সক্ষম শিশুদের মধ্যে প্রশিক্ষণ শিবির সংগঠিত হল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও ডট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। পরিবেশ ও বন্যপ্রাণ বিষয়ক এই শিবিরে দারুণ উৎসাহ দেখায় ছেলে-মেয়েরা। মূলত এদিনের এই শিবির ছিল আমাদের চারিপাশে পরিচিত নানা বন্যপ্রাণীর বিষয়ে আলোচনা।
আর পাঁচটা শিশুদের মতো পরিবেশের প্রতিটি জীবের সঙ্গে ওদের পরিচিতি এবং তাদের গুরুত্ব জানানোর উদ্দেশ্যে এই শিবির। পরিবেশ কর্মীদের উপস্থিতিতে উলুবেড়িয়া আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ মিলছে না কুমিরের সঠিক সংখ্যার হদিশ! এবার সুন্দরবনে দু’মাস অন্তর চলবে গণনা
শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় বন্যপ্রাণ সম্পর্কে ওদের সাংকেতিক ভাষায় জ্ঞান অর্জন। সাধারণ দিনের থেকে ক্লাসরুমে এই পরিবেশ পাঠের এই শিবির ছেলে-মেয়েদের মধ্যে দারুণ আগ্রহ দেখা যায়। উদ্যোক্তাদের কথায়,  আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের সমস্ত শিশুদের মধ্যে গ্রাম বাংলার মাটিতে যে সমস্ত প্রাণীকুল/জীব বৈচিত্র রয়েছে, তা স্মার্ট টেলিভিশনের মাধ্যমে এক এক করে চেনানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাথরপ্রতিমায় ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রত্যন্ত দ্বীপাঞ্চলে পৌঁছতে ব্যর্থ দমকল, আগুন পাহারায় পুলিশ, দেখুন ঘটনাস্থলের ছবি
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের কো-অর্ডিনেটর ও ডট ফাউন্ডেশনের সভাপতি দীপঙ্কর পোড়েল বলেন, সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে তবেই সুন্দর সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব। পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের মধ্যে থাকা প্রয়োজন। এদিন পরিবেশ পাঠে বিশেষভাবে সক্ষম শিশুদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিবিরে উপস্থিত ছিলেন এক্স ডিভিশনাল ফরেস্ট অফিসার বিজন মজুমদার, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদিকা কল্যানী পালুই , ডট ফাউন্ডেশনের সম্পাদক মহিদুল আলী, সদস্য স্বাধীন ঘোষ, বাপন মান্না, দূরদর্শনখ্যাত নৃত্য শিল্পী পৌলমী মোদক ও আনন্দ ভবন স্কুলের ইনচার্জ অজয় দাস ও সমস্ত শিক্ষকবৃন্দ। এই সচেতনতায় সমস্ত ছাত্রছাত্রীরা ভীষণ খুশি হওয়ায় আমরাও ভীষণ খুশি জানায় যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদিকা কল্যানী পালুই ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: হাওড়ায় বিশেষভাবে সক্ষম শিশুদের পরিবেশ সচেতনতার পাঠ! চোখে না দেখে, কানে না শুনেও ওরা চিনল বন্যপ্রাণ
Next Article
advertisement
Muhammad Yunus: দায়িত্ব শেষ! সরে দাঁড়ালেন মুহাম্মদ ইউনূস, তারেক রহমানের শপথের আগেই পদত্যাগ
দায়িত্ব শেষ! সরে দাঁড়ালেন মুহাম্মদ ইউনূস, তারেক রহমানের শপথের আগেই পদত্যাগ
  • পদত্যাগ করলেন মুহাম্মদ ইউনূস

  • গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষার আহ্বান জানান তিনি

  • মঙ্গলবার তারেক রহমানের শপথ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement