TRENDING:

Buxa Tourism: বক্সা পাহাড়ের পাদদেশে সন্তালাবাড়িতে নয়া আকর্ষণ,মিলেট ও ভুট্টার জিভে জল আনা খাবারের সম্ভার

Last Updated:

বক্সা পাহাড়ের পাদদেশে ছোট্ট পাহাড়ি জনপদ সন্তালাবাড়ি! এখানে এবার খাবারের অনন্য সম্ভার! তাও আবার স্বাস্থ্যসম্মত! মিলবে মিলেট ও ভুট্টার হরেক কিসিমের পদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: বক্সা পাহাড়ের বেড়াতে এলে সন্তালাবাড়িতে একটু জিড়িয়ে নেন পর্যটকরা। এই এলাকায় রয়েছে ছোট ছোট খাবারের দোকান। মূলত মেলে নুডলস। তবে এবার সন্তালাবাড়িতে এলে মিলবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি নানা খাবার। এমনকী এই খাবার আপনি পারসেল করিয়েও নিয়ে যেতে পারবেন।
advertisement

সন্তলাবাড়িতে খাবারের মেনুতেও থাকছে নতুন চমক। মিলবে মিলেট ও ভুট্টা দিয়ে তৈরি পাস্তা, ক্ষীর ও মোমো। এইসব খাবারের স্বাদ একবার খেলে ভুলবেন না! দেখতে কানিক অন্যরকম! কালচে বা হলুদ ভাব বেশি হলেও খাবারের স্বাদ জিভে লেগে থাকবে। মিলেট মোমোর পাশাপাশি থাকছে ভুট্টার নুডলস, পাস্তার মতো খাবারও। বক্সা পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নেপালি এবং ডুকপা জনজাতির রকমারি খাবারের স্বাদ নিতে পারবেন পর্যটকেরা। এই সব খাবারই তৈরি হয়েছে মিলেট ও ভুট্টা দিয়ে। ফলে, একদিকে যেমন পরিবেশের স্বাস্থ্যের কথা ভেবে বক্সা পাহাড়ি গ্রামে প্রশাসনের তরফে সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক ব্যবহার, তেমনই পর্যটকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বক্সা পাহাড়ের পাদদেশে অবস্থিত সন্তলাবাড়িতে চালু হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি মিলেট ফুড কাউন্টার। রাজ্যে প্ৰথম কোনও পর্যটন কেন্দ্রে এই রকম কোনও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ময়লা সংগ্রহেও প্রযুক্তির ছোঁয়া! বাঁশির বদলে গান, ভ্যানে বসবে ট্র্যাকার
আরও দেখুন

স্বনির্ভর দলের মহিলা সুখমতি ঘিসিং বলেন, “মোমো ছাড়াও ভুট্টার ভাত, খিচুরি, মিলেটের রুটি, ক্ষীরের মতো প্রায় ৩০ রকমের খাবার মেলে।”

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Buxa Tourism: বক্সা পাহাড়ের পাদদেশে সন্তালাবাড়িতে নয়া আকর্ষণ,মিলেট ও ভুট্টার জিভে জল আনা খাবারের সম্ভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল