advertisement

SIR in West Bengal: ১৫ দিন বাকি! 'ভোট দিতে পারব তো'? আতঙ্কে ট্রাইবুনালের লাইনে হাজার হাজার মানুষের ভিড়, কী হবে এরপর!

Last Updated:

SIR in West Bengal: ‘ভোট দিতে পারব তো’, এই আশঙ্কায় ট্রাইবুনালে উপচে পড়া ভিড়, নাম বাদ পড়া ভোটারদের উদ্বেগ ও আবেদন প্রক্রিয়া নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্য। ভোটার তালিকা সংশোধন, এসআইআর ট্রাইবুনাল আবেদন, ডিএম অফিসে সাধারণ মানুষের লাইন।

+
জেলাশাসকের

জেলাশাসকের দফতরে লাইন

বারাসাত, রুদ্র নারায়ণ রায়: ভোরের আলো ফুটতেই লম্বা লাইনের শুরু। তীব্র রোদ মাথায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। কারও বয়স ৮৫, কেউ আবার কোলের শিশুকে নিয়ে হাজির, সবারই একটাই লক্ষ্য, ভোটার তালিকা থেকে বাদ পড়া নিজের নাম ফের তোলার আবেদন। জেলার বিভিন্ন প্রান্ত তথা রাজারহাট, নৈহাটি, নীলগঞ্জ, বারাসাত, অশোকনগর থেকে ভোটাররা ছুটে এসেছেন জেলাশাসকের (ডিএম) অফিসে। জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা ‘বিচারাধীন’ ভোটারদের ট্রাইব্যুনালে প্রয়োজনীয় নথি জমা দিতেই এই ভিড়।
এদিন প্রখর রোদে ৩-৪ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। বয়স্ক মানুষ থেকে শুরু করে সদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগী সবাই এই লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছেন। দুশ্চিন্তায় অনেকের খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ। এদিকে, একই সময়ে একের পর এক রাজনৈতিক দলের প্রার্থীরা ডিএম অফিসে এসে নমিনেশন জমা দিচ্ছেন নির্বাচনী লড়াইয়ের জন্য। সেই ছবির পাশেই উঠে এসেছে এই ভিন্ন বাস্তবতার ছবি। যেখানে বহু সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, সেই অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘তৃণমূলে যাওয়া ভুল ছিল…’, শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর ডাক মৌসমের! জিতলে মালদহের জন্য কী প্ল্যান?
ভোটারদের অভিযোগ, এত বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। অথচ হঠাৎ করে নাম তালিকা থেকে বাদ পড়ে গেল কেন! পাসপোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশনের সমস্ত নথি জমা দেওয়ার পরও কোনও সুরাহা নেই! অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচন কমিশন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধেও। তাঁদের দাবি, এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে গণতান্ত্রিক অধিকার থেকেই বঞ্চিত হবেন হাজার হাজার মানুষ। আগামী ২৯ তারিখের ভোটকে সামনে রেখে এখন বড় প্রশ্ন এই ভোটাররা আদৌ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না! উত্তর খুঁজতেই দিনভর ডিএম অফিস চত্বরে উদ্বিগ্ন, ক্লান্ত ও অসহায় মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
SIR in West Bengal: ১৫ দিন বাকি! 'ভোট দিতে পারব তো'? আতঙ্কে ট্রাইবুনালের লাইনে হাজার হাজার মানুষের ভিড়, কী হবে এরপর!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement