এদিন প্রখর রোদে ৩-৪ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। বয়স্ক মানুষ থেকে শুরু করে সদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগী সবাই এই লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছেন। দুশ্চিন্তায় অনেকের খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ। এদিকে, একই সময়ে একের পর এক রাজনৈতিক দলের প্রার্থীরা ডিএম অফিসে এসে নমিনেশন জমা দিচ্ছেন নির্বাচনী লড়াইয়ের জন্য। সেই ছবির পাশেই উঠে এসেছে এই ভিন্ন বাস্তবতার ছবি। যেখানে বহু সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, সেই অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ ‘নতুন কাগজ কোথায়?’ ভয়ানক দুশ্চিন্তায় বাদ পড়া ভোটাররা, জেলায় জেলায় নাম তুলতেই লম্বা লাইন
আরও পড়ুনঃ ‘তৃণমূলে যাওয়া ভুল ছিল…’, শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর ডাক মৌসমের! জিতলে মালদহের জন্য কী প্ল্যান?
ভোটারদের অভিযোগ, এত বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। অথচ হঠাৎ করে নাম তালিকা থেকে বাদ পড়ে গেল কেন! পাসপোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশনের সমস্ত নথি জমা দেওয়ার পরও কোনও সুরাহা নেই! অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচন কমিশন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধেও। তাঁদের দাবি, এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে গণতান্ত্রিক অধিকার থেকেই বঞ্চিত হবেন হাজার হাজার মানুষ। আগামী ২৯ তারিখের ভোটকে সামনে রেখে এখন বড় প্রশ্ন এই ভোটাররা আদৌ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না! উত্তর খুঁজতেই দিনভর ডিএম অফিস চত্বরে উদ্বিগ্ন, ক্লান্ত ও অসহায় মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।





