বিজেপি তৃণমূলের অভিযোগের সাপেক্ষে বলেছে, “ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। খুন হয়ে যাওয়া লোকের কাছে তার মানে সাংবিধানিক কোনো লোক যেতে পারবে না”।
আরও পড়ুন: ভোটের আগে চমক, বহু জেলায় হাহাকার, কিন্তু বৈধ ভোটারে রাজ্যে প্রথম কোন জেলা জানেন?
নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ নেতা তপন কুমার মহাপাত্রের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়ালের ছবি প্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, “নির্বাচন কমিশন বিজেপির দলদাসের ভূমিকায় কাজ করছে। বিজেপি হারবে তাও এই কাজ করছে। নন্দীগ্রামের ছবি দেখানো হচ্ছে, নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের ক্ষেত্রেও এক অভিযোগ ছিল। বিজেপির সুপারিশ করা লোক ঢুকিয়ে ভোটে কারচুপি করার চেষ্টা চালাচ্ছে এসব করেও হবে না। তৃণমূল ২৫০-এর বেশি আসন পাবে”।
advertisement
পাশাপাশি তৃণমূল নেতৃত্বের অভিযোগ, “অন্য রাজ্যের মার্কামারা লোক, বিজেপির লোককে এখানে নিয়ে আসা হয়েছে। অন্য রাজ্যের বিজেপির লোককে প্রশাসনের মুখ করে পাঠাচ্ছে। আমাদের পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর, ১৩ এপ্রিলের দিকে তাকিয়ে থাকতে হবে। আশা রাখি বৈধ ভোটারদের প্রত্যেককে ভোট দেওয়ার অধিকার দেবে”।
পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, “এনআইএ পুরোপুরি বিজেপির হয়ে চলছে। সিইও একবার যান না, ট্রাইব্যুনাল বা অন্য যেখানে লাইনে দাঁড়িয়েছেন, সেখানে যান মানুষের যে হয়রানি, সেটা দেখতে যান। নন্দীগ্রামে বিজেপির ক্যাডার দের নিয়ে না গিয়ে এই লাইনে দাঁড়ান। বিপুল সংখ্যক মানুষ যেখানে লাইনে দাঁড়াচ্ছেন, সেখানে সমীক্ষা করুন। অমানবিক নির্বাচন কমিশন।”
