উল্লেখ্য, এর কিছুদিন আগেই তালডাংড়ার বিবড়দার এক সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে সৌভিক পাত্রকে কটাক্ষ করেছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সেই প্রেক্ষাপটে এই ঘটনাকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
advertisement
এ বিষয়ে সৌভিক পাত্র বলেন, প্রচারের সূত্রেই ওই এলাকায় গিয়েছিলাম। সৌজন্যবশতই প্রার্থীর বাড়িতে গিয়ে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়েছি। পাশাপাশি, বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেছি। বৌদিকে বলেছি, দাদা রোদে ঘুরে প্রচার করছেন সঙ্গে নিয়ম করে ওআরএস জল দেবেন। পরে বৌদিও বলেছেন গরমে শরীর ঠিক রাখবে।
এ বিষয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু বলেন, ছোট ভাই বাড়িতে গিয়েছিল, বাড়ির লোক তাকে জল খাইয়েছে। রাজনীতিতে এই ধরনের সৌজন্যতাই কাম্য। ভোটের আগে রাজনৈতিক প্রচার তো থাকবেই তবে সাধারণ মানুষের চোখে দুই জুজুথান প্রতিদ্বন্দ্বীর এমন সৌজন্য কিছুটা হলেও সাধারণ মানুষের বুকে ভোট সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়





