advertisement

SIR West Bengal: বাতিল ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন! নাম না থাকায় জেলাশাসকের দফতরের সামনে ভিড় পুর্ব মেদিনীপুরের ভোটারদের

Last Updated:

SIR West Bengal: এসআইআরে বাদ গিয়েছে বহু ভোটারের নাম। বাতিল ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন। তালিকা বেরোনোর পর নাম না থাকায় জেলাশাসকের দফতরের সামনে ভিড় ভোটারদের, শেষ আশা তাদের।

ট্রাইব্যুনালে আবেদন বাতিল ভোটারদের
ট্রাইব্যুনালে আবেদন বাতিল ভোটারদের
কলকাতা: বাতিল ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন। তালিকা বেরোনোর পর নাম না থাকায় জেলাশাসকের দফতরের সামনে ভিড় পুর্ব মেদিনীপুরের ভোটারদের।
বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি হওয়ার পর বাতিল ভোটারদের গতকাল রাতেই চূড়ান্ত তালিকা বেরিয়ে যায়। আজ, অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যাদের নাম বাদ গিয়েছে বা ডিলিট হয়ে গিয়েছে তারা ভিড় জমিয়েছেন তমলুক এসডিও অফিস এবং জেলাশাসন দফতরে। যদিও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলায় চারটি মহকুমায় অফলাইনে আবেদন জমা নেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে কেউ যদি অনলাইনে আবেদন করেন, তাহলে আলাদাভাবে অফলাইনে আবেদন জমা দেওয়ার কোনও প্রয়োজন নেই।
advertisement
advertisement
বিচারাধীন হিসেবে থাকা ভোটারদের বিচার বিভাগীয় নিষ্পত্তির পর ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হচ্ছে। সেই তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই আপিলের জন্য অনলাইন এবং অফলাইন—দু’ধরনের পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হচ্ছে।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় বাদ গিয়েছিল ৮০,১৭৬ জন ভোটারের নাম। নিষ্পত্তি হওয়ার পর নাম উঠেছে ৬০,৫৭৩ জন ভোটারের নাম। এই মুহূর্তে রাতের পর বাদ গিয়েছে ১৯,৫৭২জন। বাদ যাওয়া ভোটাররা এখনও আশা করছেন, তাঁরা ভোট দিতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR West Bengal: বাতিল ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন! নাম না থাকায় জেলাশাসকের দফতরের সামনে ভিড় পুর্ব মেদিনীপুরের ভোটারদের
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement