TRENDING:

SIR in West Bengal: উত্তরে সবচেয়ে বেশি নাম বাদ মালদহ-কোচবিহারে! সবচেয়ে কম নাম বাদ জলপাইগুড়ি আর কোন জেলায়?

Last Updated:
SIR in West Bengal: এসআইআর বিচারাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে বাদ পড়ল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। সবচেয়ে কম নাম বাদ পড়ল কোন জেলা থেকে?
advertisement
1/5
উত্তরে সবচেয়ে বেশি নাম বাদ মালদহ-কোচবিহারে! সবচেয়ে কম নাম বাদ জলপাইগুড়ি আর কোন জেলায়?
আলিপুরদুয়ার, অনন্যা দে: এসআইআর বিচারাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে বাদ পড়ল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। উত্তরবঙ্গের মালদহ এবং কোচবিহার জেলায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। সবচেয়ে কম নাম বাদ পড়েছে জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন বিচারাধীন তালিকা থেকে নাম বাদ পড়ার হিসাব প্রকাশ করেছে।
advertisement
2/5
গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যের প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। ৭ এপ্রিল পর্যন্ত মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম বাদ পড়ল। উত্তরের মালদহে এসআইআর-এর আগে ভোটার সংখ্যা ছিল ৩১ লক্ষ ৯৯ হাজার ৫৩৩ জন। এসআইয়ের পর বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন। এই মুহূর্তে মালদহে মোট বৈধ ভোটার রয়েছে ২৭ লক্ষ ৪৬ হাজার ৭৩৩ জন। কোচবিহার জেলায় এসআইআর-এর আগে ভোটার সংখ্যা ছিল ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে ১২ লক্ষ ৭২৫ জনের নাম। কোচবিহারে মোট বৈধ ভোটার রয়েছেন ২২ লক্ষ ৫৭ হাজার ২৪২ জন।
advertisement
3/5
উত্তরবঙ্গে সবচেয়ে কম নাম বাদ পড়েছে কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়িতে এসআইআর-এর আগে ভোটার সংখ্যা ছিল ১৯ লক্ষ ১৪ হাজার ২২ জন। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে ভোটার ৩৫ হাজার ৩৫৬ জন। এসআইআর-এর আগে কালিম্পং জেলায় ভোটার সংখ্যা ছিল ২২ লক্ষ ৮৬২ জন। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে দু-হাজার চারশ সাতজনের নাম।
advertisement
4/5
রাজ্যের মধ্যে সবচেয়ে কম নাম বাদ পড়া জেলার মধ্যে দ্বিতীয় স্থানে উত্তরের কালিম্পং। আলিপুরদুয়ার জেলায় এসআইআর-এর আগে ভোটার ছিল ১২ লক্ষ ৯৯ হাজার ৪৮৬ জন। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে ভোটার ৩৬ হাজার ৭৮ জন। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, "এসআইআর এর নামে প্রহসন হল। বৈধ অনেক ভোটারের নাম বাদ গিয়েছে। মানুষ মনে রাখছে সবটা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এক জনের নাম বাদ যেতে দেবেন না। তাঁর জন্য আন্দোলন হবে।"
advertisement
5/5
বিজেপি-র রাজ্য সহ সভাপতি মনোজ টিজ্ঞা জানিয়েছেন, "এসআইআর-এর উদ্দেশ্য ছিল অবৈধ ভোটারদের কাজ চিহ্নিত করা। সেই কাজ হয়েছে। নির্বাচন কমিশন এই কাজটি যত্ন সহকারে করেছে। আমরা খুশি এই কাজে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
SIR in West Bengal: উত্তরে সবচেয়ে বেশি নাম বাদ মালদহ-কোচবিহারে! সবচেয়ে কম নাম বাদ জলপাইগুড়ি আর কোন জেলায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল