TRENDING:

Howrah News: ‘যোগ্য-অযোগ্য’ নির্ধারণের পরও ঝুলে হাজারও নাম। ভোট বাক্সে কী প্রভাব পড়বে হাওড়ায়?

Last Updated:
Howrah News: হাওড়ায় ভোটার তালিকায় এখনও কিছু সংখ্যক আবেদন পুরোপুরি চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে।
advertisement
1/6
‘যোগ্য-অযোগ্য’ নির্ধারণের পরও ঝুলে হাজারও নাম। ভোট বাক্সে কী প্রভাব পড়বে হাওড়ায়?
ভোটের মুখে হাওড়ায় ভোটার তালিকায় বড়সড় ধাক্কা! লক্ষাধিক ‘যোগ্য-অযোগ্য’ নির্ধারণের পরও ঝুলে হাজারো নাম। ফলে ভোট বাক্সে এর জোর প্রভাব পড়তে চলেছে। তা কেন্দ্র করে জেলার রাজনীতির হওয়া গরম। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
সংখ্যার হিসেবই যেন নতুন করে প্রশ্ন তুলছে হাওড়া জেলার ভোটার তালিকা প্রক্রিয়া নিয়ে! প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলায় মোট ২,৮৯,৭১৪টি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ১,৫৭,৫৫৮ জনকে ‘যোগ্য’ (Found Eligible) হিসেবে চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে ১,৩২,১৫১ জন ‘অযোগ্য’ (Found Not Eligible) হিসেবে চিহ্নিত হয়েছেন।
advertisement
3/6
এখানেই শেষ নয়। ‘Action Taken’ (গৃহীত পদক্ষেপ) অংশে দেখা যাচ্ছে প্রায় ২,৮৯,৭০৯টি ক্ষেত্রে পদক্ষেপ সম্পন্ন হয়েছে বলে দেখানো হলেও, ‘e-Signed’ (ই-স্বাক্ষরিত/চূড়ান্ত স্বীকৃত) চূড়ান্ত প্রক্রিয়ায় সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে প্রায় ২,৮৯,৪৪০।
advertisement
4/6
এখনও কিছু সংখ্যক আবেদন পুরোপুরি চূড়ান্ত হয়নি বলেই ইঙ্গিত মিলছে। এছাড়াও, জেলায় মোট ৩,৭৫৬টি পার্টে তালিকা প্রস্তুতির প্রক্রিয়া চলেছে।একদিকে যেমন বহু ভোটার নিজেদের নাম তালিকায় খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ তুলছেন, অন্যদিকে বিচারাধীন বা সদ্য নিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে বিভ্রান্তি।
advertisement
5/6
মূলত যে কেন্দ্রে অল্প কয়েক হাজার ভোটের ব্যবধানে ফলাফল, ২০২১ বিধানসভা নির্বাচনে। সেখানে ১.৫ লক্ষের বেশি ‘যোগ্য’ ও ১.৩ লক্ষের বেশি ‘অযোগ্য’, এর ফলে বেশ কিছু কেন্দ্রে হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
advertisement
6/6
সব মিলিয়ে, পরিসংখ্যান বলছে -সমস্যা শুধু অভিযোগের নয়, সংখ্যাতেও তার জোরালো প্রতিফলন রয়েছে। একইসঙ্গে তালিকার শেষ পর্বে থাকা ৪,০৯২টি মামলার বিষয়টিও নতুন করে গুরুত্ব পাচ্ছে, যা এখনও সম্পূর্ণ নিষ্পত্তির অপেক্ষায়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News: ‘যোগ্য-অযোগ্য’ নির্ধারণের পরও ঝুলে হাজারও নাম। ভোট বাক্সে কী প্রভাব পড়বে হাওড়ায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল