আরও পড়ুনঃ ট্রাইবুনালের দ্বিতীয় দিনেও উপচে ভিড়, অন্তঃসত্ত্বা থেকে কোলে শিশু—বসিরহাটে দীর্ঘ লাইনে ভোগান্তি
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তালিকা নিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করা হয়েছে। শাসক দলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই নতুন তালিকাকে স্বাগত জানান হয়েছে। তাদের দাবি, ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ জরুরি ছিল এবং এতে ভুয়ো ভোটারদের দৌরাত্ম্য কমবে।
advertisement
রাজনৈতিক এই চাপানউতোরের মাঝে সাধারণ ভোটারদের দাবি অত্যন্ত স্পষ্ট। সাধারণ মানুষের বক্তব্য, যারা প্রকৃত ও বৈধ নাগরিক, তাদের নাম যেন কোনওভাবেই তালিকা থেকে বাদ না পড়ে। আবার মৃত কিংবা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলাও প্রশাসনের দায়িত্ব।
ভোটের দিন যত এগিয়ে আসছে, এসআইআর ইস্যুটিকে কেন্দ্র করে দুই পক্ষের আক্রমণ ততই শাণিত হচ্ছে। এই টানাপোড়েনের শেষ কোথায়, এখন সেটাই দেখার। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে গুঞ্জন সবার মধ্যে।