TRENDING:

Hailstorm Alert: শিলাবৃষ্টির রূদ্ররূপ, সাদায়-সাদা হয়ে গেল সন্দেশখালি, চেনাই দায়, রইল টাটকা ফটো

Last Updated:
Hailstorm Alert: শিলাবৃষ্টিতে সাদা চাদরে ঢাকল সন্দেশখালির গ্রাম, বরফ পড়ার মতো দৃশ্য!
advertisement
1/6
শিলাবৃষ্টির রূদ্ররূপ, সাদায়-সাদা হয়ে গেল সন্দেশখালি, চেনাই দায়, রইল টাটকা ফটো
হঠাৎ শিলাবৃষ্টিতে কার্যত বরফে ঢেকে গেল উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সেহারা রাধানগর এলাকা। প্রকৃতির এই আচমকা রূপে স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কয়েক মিনিটের মধ্যেই চারপাশের দৃশ্য বদলে যায় একেবারে শীতপ্রধান অঞ্চলের মতো।
advertisement
2/6
সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত সেহারা এলাকায় এদিন সকাল পর্যন্ত আবহাওয়া ছিল একেবারেই স্বাভাবিক। রোদের ঝলকানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আচমকাই আকাশে জমতে শুরু করে কালো মেঘ। ধীরে ধীরে সেই মেঘে ঢেকে যায় গোটা আকাশ।
advertisement
3/6
দুপুর গড়িয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও বদলে যায়। শুরু হয় হালকা ঝোড়ো হাওয়া, আর তার সঙ্গে হঠাৎই নেমে আসে শিলাবৃষ্টি। প্রথমে অল্প হলেও কিছুক্ষণের মধ্যেই তা তীব্র আকার ধারণ করে।
advertisement
4/6
শিলার দাপটে মুহূর্তের মধ্যে বাড়ির ছাদ, রাস্তা এবং বাড়ির উঠান সাদা চাদরে ঢেকে যায়। দেখে মনে হচ্ছিল যেন বরফ পড়েছে এলাকাজুড়ে। এমন দৃশ্য আগে খুব কমই দেখেছেন বলে জানান স্থানীয়রা।
advertisement
5/6
এই শিলাবৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকরা। ধানসহ বিভিন্ন সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অনেক ক্ষেতেই ফসল নষ্ট হয়ে গেছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
6/6
হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hailstorm Alert: শিলাবৃষ্টির রূদ্ররূপ, সাদায়-সাদা হয়ে গেল সন্দেশখালি, চেনাই দায়, রইল টাটকা ফটো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল