তবে এক্ষেত্রে ট্রাইব্যুনাল ওই ক্যাম্পে দায়িত্বে থাকা বিচারক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে আইনজীবী ওয়াসিম আকরাম জানান, “মালদহ জেলায় ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটারদের নাম বিচারাধীন। ২৩ মার্চ বিচারাধীন তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে। বর্তমানে সেই সাপ্লিমেন্টারি তালিকায় ২৫ থেকে ৩০ শতাংশ ভোটারদের নাম বাদ গিয়েছে। তবে এক্ষেত্রে এখনও এই ট্রাইব্যুনাল ক্যাম্পটি চালু হয়নি। প্রতিদিন অনেকে ফিরে যাচ্ছেন।”
advertisement
জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ট্রাইব্যুনাল ক্যাম্পে প্রাক্তন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী দায়িত্বে থাকবেন। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে বাতিল হওয়া ভোটারদের। তবে সশরীরে হাজির হতে হবে সাপ্লিমেন্টারি তালিকায় বাদ যাওয়া ভোটারকে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন করার নির্দেশ রয়েছে। ইতিমধ্যেই দু’দিন পেরিয়ে গেলও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে আসা ভোটার।
আরও পড়ুনঃ মুখে ‘এই’ পরিবর্তন দেখলে সাবধান! মারণ কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে, আজই ডাক্তার দেখান
এক ভোটার সোলেমান সেখ জানান, “আমরা এই দেশের নাগরিক। ২০০২ সালে ভোট দেওয়া সত্ত্বেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ পড়েছে। এদিকে এই সুরাহার জন্য জেলা প্রশাসন এসেছিলাম। এসে দেখছি এখানেও কাজ হচ্ছে না। কীভাবে কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না।” যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ট্রাইবুনাল চালু করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে ট্রাইবুনাল ক্যাম্পে কাউন্টার করা হয়েছে, দ্রুত কাজ চালু হবে।






