Detect Colon Cancer: মুখে 'এই' পরিবর্তন দেখলে সাবধান! মারণ কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে, আজই ডাক্তার দেখান
- Published by:Shubhagata Dey
Last Updated:
Detect Colon Cancer: ক্যানসার সবচেয়ে মারাত্মক রোগগুলোর মধ্যে একটি। ক্যানসার যথাযথ সময়ে শনাক্ত করতে না পারলে মৃত্যুহার বাড়বে। যদি আপনি কিছু লক্ষণ লক্ষ্য করেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করান, বিপদ থাকবে দূরে।
*ক্যানসার বিশ্বব্যাপী সবচেয়ে মারাত্মক রোগগুলির মধ্যে একটি। অনেক ধরনের ক্যানসার প্রথম পর্যায়ে শনাক্ত করা না যাওয়ায় মৃত্যুর হার বাড়ছে। যদি আপনি কিছু লক্ষণ দেখেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করুন, যাতে বিপদ আপনাকে ছুঁতে না পারে। বেশিরভাগ মানুষ পেটে ব্যথা, ডায়েরিয়া, কোষ্ঠকাঠিন্য বা মলত্যাগের অভ্যাসের পরিবর্তনের মতো লক্ষণগুলোর মাধ্যমে অন্ত্রের ক্যানসার শনাক্ত করে থাকেন। কিন্তু সাম্প্রতিক গবেষণা একটি আশ্চর্যজনক তথ্য দিচ্ছে। প্রাথমিক সতর্কীকরণ চিহ্ন আপনার মুখেও লক্ষ্য করা যেতে পারে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*মুখ এবং অন্ত্রের মধ্যে সংযোগ কী? আমাদের মুখ এবং অন্ত্র ব্যাকটেরিয়ার মাধ্যমে সংযুক্ত। মুখে স্বাভাবিকভাবেই ভাল এবং খারাপ উভয় ব্যাকটেরিয়াই থাকে। যখন এই ভারসাম্য নষ্ট হয়, তখন ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়াগুলি শুধু মুখেই থাকে না। রক্তপ্রবাহ বা লালার মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করতে পারে। অন্ত্রে প্রবেশ করার পর, এগুলি প্রদাহ সৃষ্টি করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে, এই প্রদাহ ক্যানসার-সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*ঠিকমতো ব্রাশ না করা, ধূমপান, অতিরিক্ত মদ্যপান, চিনিযুক্ত ও আঁশ কম এমন খাবার খাওয়া উচিৎ। মাড়ি থেকে রক্তপাত বা মাড়ি ফুলে যাওয়া একটি লক্ষণ। এটি সংক্রমণ এবং প্রদাহের একটি লক্ষণ। আপনার মাড়ি থেকে রক্তপাত না হলেও, ফোলাভাব বা ব্যথা প্রাথমিক সমস্যার ইঙ্গিত দিতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, মাড়ির রোগে আক্রান্ত ব্যক্তিদের কোলনে প্রি-ক্যানসারাস পলিপ বা ক্যানসার-পূর্ব পলিপ হওয়ার ঝুঁকি ১৭ থেকে ২১ শতাংশ বেশি থাকে। প্রতীকী ছবি।
advertisement
*মুখে দুর্গন্ধঃ মুখে দুর্গন্ধ শুধু স্বাস্থ্যবিধির সমস্যা নাও হতে পারে। এটি ফিউসোব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম নামক একটি ব্যাকটেরিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই ব্যাকটেরিয়া মাড়ির রোগ এবং কোলন ক্যানসারের টিউমর উভয়ক্ষেত্রেই পাওয়া যায়। এটি শরীরের মধ্যে চলাচল করতে পারে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্যানসার কোষের বৃদ্ধিতে সাহায্য করে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
*এই লক্ষণগুলোর মানে এই নয় যে আপনার ক্যানসার হয়েছে। কিন্তু, আপনি যদি এই উপসর্গগুলো দেখেন, তবে এগুলোকে হালকাভাবে নেবেন না। মুখের যত্ন নেওয়া অনেকের ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। দিনে দু-বার ব্রাশ করা, নিয়মিত ফ্লস করা এবং সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে যাওয়াও মুখের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বজায় রাখতে সাহায্য করতে পারে। মাড়ির সমস্যা, মুখে দুর্গন্ধ অথবা মুখে কোনও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলে দন্ত চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ নেওয়া ভাল। প্রতীকী ছবি।






