SIR: দীর্ঘ অনিশ্চয়তার অবসান! বৈধ ভোটারের স্বীকৃতি শতায়ু ইব্রাহিমের... ঘুচল 'বিচারাধীন' তকমা
- Written by:Saradindu Ghosh
- Published by:Rachana Majumder
Last Updated:
একই সঙ্গে শেখ ইব্রাহিমের দুই পুত্র ও পুত্রবধূরাও ফিরে পেয়েছেন ভোটাধিকার। ঘটেছে অনিশ্চয়তার অবসান
পূর্ব বর্ধমান: এ যেন ‘শাপমোচন’! অবশেষে ‘বিচারাধীন’ তকমা ঘুচলো স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া শতায়ু সেখ ইব্রাহিম-এর।পেলেন বৈধ ভোটারের স্বীকৃতি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের বিচারে উত্তীর্ণ হয়ে ভোটাধিকার ফিরে পেলেন ’শতায়ু’ পার করা পূর্ব বর্ধমানের জামালপুরের সেখ ইব্রাহিম।
’বিচারাধীন’ ভোটারের তকমা মুছে সাপ্লিমেন্টারি তালিকায় বৈধ ভোটার হিসাবে বিবেচিত হয়ে খুশি জামালপুরের সেখ পরিবারের সদস্যরা।আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দানের জন্য তাঁরা এখন মুখিয়ে আছেন। ১০৪ বছর বয়সী সেখ ইব্রাহিম জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বত্রিশবিঘা গ্রামের বাসিন্দা। তিনি সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের ১৩৮ নম্বর বুথের ভোটার এবং আদি বাসিন্দা।
advertisement
advertisement
মালদহ: নির্বাচন কমিশনের তরফে প্রথম সাপ্লিমেন্ট প্রকাশের পর বাদ পড়েছেন মালদহের অসংখ্য মানুষ। আপাতত তাঁদের ভরসা ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, যাঁদের নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা নিজেদের ‘যোগ্য’ ভোটার মনে করলে ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন।
advertisement
মালদহে জেলা প্রশাসনিক ভবনের পাশেই বাঁশ, কাপড় দিয়ে প্যান্ডেল করে ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়েছে। বুধবার সকাল থেকেই সেখানে ডিউটিতে পুলিশকর্মীরা। আনাগোনা আইনজীবী থেকে এস আই আর এর তালিকায় বাদ পড়া মানুষজনের। কিন্তু, এদিন পর্যন্ত সেখানে কোনওরকম কাজ শুরু হয়নি। এদিকে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর ইতিমধ্যে দু’দিন কেটে গেল।
advertisement
সোমবার প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম প্রকাশ করা হয়েছে। যদিও রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বুথ থাকলেও প্রথম পর্যায়ে প্রায় ৪০ হাজার বুথের তালিকাই প্রকাশিত হয়েছে। এই তালিকায় প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলেও সূত্রের খবর।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 7:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
SIR: দীর্ঘ অনিশ্চয়তার অবসান! বৈধ ভোটারের স্বীকৃতি শতায়ু ইব্রাহিমের... ঘুচল 'বিচারাধীন' তকমা









