TRENDING:

Inspirational Story: বই ছেড়ে খেলার মাধ্যমে প্রাথমিক শিক্ষা! কচিকাঁচাদের পড়াশোনায় নয়া দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার গৃহবধূ, সংসার সামলে গড়েছেন মডেল স্কুল

Last Updated:

Inspirational Story: কচিকাঁচাদের প্রাথমিক শিক্ষার প্রসারে অভিনব উদ্যোগ নিয়েছেন পুরুলিয়ার এক গৃহবধূ। বই ছেড়ে খেলাধূলা ও আনন্দের মাধ্যমে শিক্ষাদান করছেন তিনি। সমাজের কাছে অনন্য অনুপ্রেরণার বার্তা বহন করছে তাঁর তৈরি মডেল স্কুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ কথায় আছে, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ এই প্রবাদকেই যেন বাস্তব রূপ দিয়েছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের গৃহবধূ অনুপমা মোদক। সংসারের সমস্ত দায়িত্ব সামলে সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। শিশুদের প্রাথমিক শিক্ষার প্রসারে এক অভিনব উদ্যোগ নিয়ে নিজের বাড়ির মধ্যেই গড়ে তুলেছেন একটি ছোট্ট মডেল স্কুল। অনুপমার এই পাঠশালায় শিশুদের জন্য তৈরি করা হয়েছে আনন্দময় ও বন্ধুত্বপূর্ণ শিক্ষার পরিবেশ।
advertisement

পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মধ্যে শেখার প্রতি আগ্রহ ও কৌতূহল জাগিয়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অক্ষরজ্ঞান থেকে শুরু করে প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয় এখানে সহজ ও আনন্দের সঙ্গে শেখানো হয়।

আরও পড়ুনঃ নলেন গুড়ের চাহিদা মেটাতে আসরে মহিলা শিউলিরা! গাছে উঠে সংগ্রহ করছেন খেজুর রস, টেক্কা দিচ্ছেন পুরুষদের

advertisement

অনুপমা মোদক জানান, “এই মডেল স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করার পর শিশুরা যখন বড় স্কুলে যাবে, তখন আর পড়াশোনাকে ভয় পাবে না। আমি এখানে সব বিষয়ই পড়াই, কিন্তু বই ছাড়া। পুরোটাই খেলাধূলা আর আনন্দের মাধ্যমে।”

View More

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে অনুপমা দীর্ঘ ২৩ বছর একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন। সেখানকার অভিজ্ঞতাই তাঁকে এই ব্যতিক্রমী ভাবনায় উদ্বুদ্ধ করেছে। আগামীদিনে এই স্কুলটিকে আরও বড় আকারে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। অনুপমার এই উদ্যোগে খুশি শিশুদের অভিভাবকরাও। তাঁদের মতে, এমন পরিবেশে পড়াশোনা করলে শিশুরা স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়
আরও দেখুন

একজন গৃহবধূর এই প্রচেষ্টা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সমাজের কাছেও এক অনুপ্রেরণার বার্তা বহন করছে। সীমিত সামর্থ্যের মধ্যেও ইচ্ছাশক্তি, অভিজ্ঞতা ও উদ্যোগ থাকলে বড় পরিবর্তন আনা সম্ভব, তারই উজ্জ্বল উদাহরণ অনুপমা মোদকের এই ছোট্ট মডেল স্কুল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Inspirational Story: বই ছেড়ে খেলার মাধ্যমে প্রাথমিক শিক্ষা! কচিকাঁচাদের পড়াশোনায় নয়া দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার গৃহবধূ, সংসার সামলে গড়েছেন মডেল স্কুল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল