advertisement

Malda News: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে শুরু প্রথম সেমিস্টারের পরীক্ষা! কত তারিখের মধ্যে করতে হবে ফর্ম ফিলাপ? জেনে নিন

Last Updated:
Malda News: স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পড়ুয়াদের পরীক্ষার জন্য আগামী ৫ই মার্চ থেকে শুরু হতে চলেছে পরীক্ষার ফর্ম ফিলাপ। এক্ষেত্রে পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে করতে হবে ফর্ম ফিলাপ। লেট ফি ছাড়া চলবে আগামী ১২ই মার্চ পর্যন্ত।
1/7
ভর্তির পর এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজেগুলোয় শুরু হচ্ছে প্রথম সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিলাপ। কবে থেকে কিভাবে করবেন আবেদন। বিজ্ঞপ্তি জারি করে জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ভর্তির পর এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজেগুলোয় শুরু হচ্ছে প্রথম সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিলাপ। কবে থেকে কীভাবে করবেন আবেদন। বিজ্ঞপ্তি জারি করে জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পড়ুয়াদের পরীক্ষার জন্য আগামী ৫ই মার্চ থেকে শুরু হতে চলেছে পরিক্ষার ফর্ম ফিলাপ। এক্ষেত্রে পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে করতে হবে ফর্ম ফিলাপ। লেট ফি ছাড়া চলবে আগামী ১২ই মার্চ পর্যন্ত।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

3/7
তবে ১৩ মার্চ থেকে ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে লেট ফি সহ লাগবে ৩০০ টাকা। অনলাইন ফর্ম পূরণের পর নির্ধারিত ফি-সহ হার্ড কপি জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজে। রেগুলার ও ক্যাজুয়াল ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিক্যাল ছাড়া কোর্সের মোট ফি ১২৭০ টাকা। প্রজেক্টসহ কোর্সে মোট ফি ১৫৭০ টাকা। দুটি পর্যন্ত প্র্যাকটিক্যালসহ কোর্সে মোট ফি ১৯৭০ টাকা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

4/7
দুইটি’র বেশি প্র্যাকটিক্যাল থাকলে মোট ফি ২২৭০ টাকা। ব্যাক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও পৃথক ফি নির্ধারিত হয়েছে। পরীক্ষার ফি, কম্পিউটারাইজড মার্কশিট চার্জ, সেন্টার চার্জ ও প্রসেসিং ফি-সহ সম্পূর্ণ বিবরণ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

5/7
কলেজগুলির মাধ্যমে পরীক্ষার্থীদের এনরোলমেন্ট অনুমোদনের সময়সীমা থাকবে ৫ মার্চ থেকে ১৮ মার্চ দুপুর ৩টা পর্যন্ত। আগামী ১৯ মার্চ এর মধ্যে অনুমোদিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার ফি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। একই দিন বিকেল ৪টা থেকে অনলাইনে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

6/7
১৮ এপ্রিল ২০২৬-এর মধ্যে প্র্যাকটিক্যাল ও নন-থিওরিটিক্যাল পরীক্ষা সম্পন্ন করতে হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে। থিওরি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২৫ মার্চ। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ ও ফি জমা না দিলে পরীক্ষায় বসার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই সকল সংশ্লিষ্ট কলেজ ও ছাত্রছাত্রীদের সময়সীমা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

7/7
পরীক্ষা সূচি প্রকাশের পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে। জাতীয় শিক্ষানীতি কাঠামো অনুযায়ী প্রথম সেমিস্টারের এই পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে শিক্ষামহল।(ছবি ও তথ্য: জিএম মোমিন)