Rainfall alert: এখন শুষ্ক থাকলেও ১৮০ ডিগ্রি বদলাবে আবহাওয়া! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, কবে জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rainfall alert: আবার বৃষ্টির পূর্বাভাস, এবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি একাধিক জেলায়।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলি জেলাতে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া, শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে একদিনে। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন এবং রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
advertisement
রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে জেলাগুলিতে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বৃষ্টি বাড়বে সোমবার। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।








