advertisement

Murshidabad: ২ পুত্র, ২ কন্যা, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধু! মুর্শিদাবাদের এই পরিবারে খুশির জোয়ার

Last Updated:

Murshidabad: একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মুর্শিদাবাদের রিম্পা মণ্ডল। দুই কন্যা ও দুই পুত্রের জননী বর্তমানে সুস্থ রয়েছেন৷ প্রাথমিক সমস্যা কাটিয়ে সুস্থ রয়েছে তার সন্তানরাও৷

২ পুত্র, ২ কন্যা, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধু! মুর্শিদাবাদের এই পরিবারে খুশির জোয়ার
২ পুত্র, ২ কন্যা, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধু! মুর্শিদাবাদের এই পরিবারে খুশির জোয়ার
প্রণব রাকিবুল মুর্শিদাবাদ: একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা রিম্পা মণ্ডল। গত ১৬ই ফেব্রুয়ারী বহরমপুরের এক বেসরকারি নাসিংহোমে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দেন সাগরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ মুখার্জীর স্ত্রী রিম্পা মণ্ডল। জানা গিয়েছে, দুই কন্যা ও দুই পুত্রের জন্ম দিয়েছেন।
কিন্তু সূত্রের খবর, একসঙ্গে ৪জন জন্মানোয় ওজন কম, শ্বাসকষ্ট-সহ নানান শারীরিক সমস্যা তৈরি হয় সদ্যোজাতদের। সময় নষ্ট না করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এস এন সি ইউ বিভাগে রেফার করা হয়। সঠিক চিকিৎসা পরিষেবায় সম্পূর্ন সুস্থ হয়ে ওঠে ৪ জনেই।
advertisement
advertisement
সোমবার সন্ধ্যায় ঠাকুমা, মামা, মাসি, বাবা-সহ পরিবারের লোকেরা চার খুদেকে বাড়ি নিয়ে যায়। ৪ সন্তানের নাম রাখা হয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। সরকারি হাসপাতালে নার্স ও চিকিৎসকদের থেকে এত ভাল চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ওই দম্পতি-সহ তাদের পরিবার।
প্রসঙ্গত, ডাক্তার অভিরূপ বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার ভোলানাথ আইচের তত্ত্বাবধানে সিজার হয় রিম্পার। সেখানেই একসঙ্গে চারটি সন্তানের জন্ম দেন রিম্পা। তবে গর্ভকালীন অবস্থায় ইউএসজি করার সময় ডাক্তাররা তাঁর গর্ভে তিনটি সন্তানের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। কিন্তু সিজার হওয়ার পর ডাক্তাররা দেখেন তিনটি নয়, চারটি সন্তান রয়েছে রিম্পার গর্ভে।
advertisement
একই সঙ্গে চারটি বাচ্চার জন্ম দেওয়ার পর মা এবং বাচ্চাদের শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তাদেরকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা এবং বাচ্চারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসক ভোলানাথ আইচ সুস্থ করে পরিবারে হাতে তুলে দিলেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad: ২ পুত্র, ২ কন্যা, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধু! মুর্শিদাবাদের এই পরিবারে খুশির জোয়ার
Next Article
advertisement
ভোটার তালিকায় হতবাক বিডিও পরিবার...! নামের পাশে ‘Under Adjudication’, শুনানি সত্ত্বেও এই 'ট্যাগ' কেন? কমিশনের কাছে চাইছে জবাব!
ভোটার তালিকায় হতবাক বিডিও পরিবার..! নামের পাশে ‘Adjudication’, শুনানি সত্ত্বেও এই 'ট্যাগ'?
  • ভোটার তালিকা দেখেই চক্ষুচড়কগাছ বিডিও পরিবারের! শুনানি সত্ত্বেও বিডিও-সহ পাঁচ পাঁচজনের নামের পাশে ‘Under Adjudication’ ট্যাগ কেন? ক্ষুব্ধ পরিবার কমিশনের কাছে চাইছে জবাব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement