South 24 Parganas News: নলেন গুড়ের চাহিদা মেটাতে আসরে মহিলা শিউলিরা! গাছে উঠে সংগ্রহ করছেন খেজুর রস, টেক্কা দিচ্ছেন পুরুষদের

Last Updated:

South 24 Parganas News: এই শীতে জয়নগরের মোয়ার তৈরির জন্য নলেন গুড়ের চাহিদা ঊর্ধ্বমুখী। সেই চাহিদা মেটাতে খেজুর রসের খোঁজে গাছে উঠতে পিছপা হচ্ছেন না মহিলা শিউলিরা। দক্ষিণ ২৪ পরগনায় দেখা যাচ্ছে এই ছবি।

+
মহিলা

মহিলা শিউলি

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহাঃ শীতের শেষলগ্ন চলে এলেও নলেন গুড়ের আকাল ঘোচাতে শিউলির ভূমিকায় বাড়ির মহিলারা। শীত শেষের দিকে, তবুও যেন নলেন গুড়ের চাহিদা কমছে না। এই বছর জয়নগরের মোয়ার জন্য নলেন গুড়ের চাহিদা বেড়েছে। সেই পরিস্থিতিতে গুড়ের চাহিদা মেটাতে রসের খোঁজে খেজুর গাছে উঠতেও ভয় পাচ্ছেন না মহিলারা।
শীতকাল মানেই জয়নগরের মোয়া সঙ্গে নলেন গুড়। এই নলেন গুড় ছাড়া কোনভাবেই জয়নগরের মোয়া তৈরি হয় না। এদিকে আর হাতেগোনা কয়েকদিন পরেই শীত চলে যাবে, কিন্তু মোয়ার চাহিদা থাকবে সারা বছর। এই মোয়া তৈরির প্রধান উপকরণ হল খেজুর গাছের রস। সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। তাই এখনও সারি সারি খেজুর গাছ কাটা চলছে।
advertisement
আরও পড়ুনঃ বাইকে করে কলেজ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তাতেই শেষ সেন্ট জেভিয়ার্সের ২ পড়ুয়া, রাজগঞ্জে শোকের ছায়া
এদিকে শিউলি ও খেজুর গাছের অভাবে সংকটে পড়েছে জয়নগর, বহডুর মোয়া শিল্প। শিউলিদের সংখ্যা অনেক কমে গিয়েছে। এই পরিস্থিতিতে মহিলারাও খেজুর গাছ কাটতে পিছপা হচ্ছে না। একদিকে বাপ-ঠাকুরদার পেশায় নতুন প্রজন্ম আসতে চাইছে না। অন্যদিকে খেজুর গাছের সংখ্যা কমছে।
advertisement
advertisement
ব্যবসায়ীদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কিছু গাছের মৃত্যু হয়েছে। মোয়া শিল্পকে বাঁচাতে সরকারি উদ্যোগ নেওয়া উচিত। খেজুর গাছ কেটে পাওয়া রস থেকে তৈরি নলেন গুড় জয়নগর ও বহডুর মোয়া তৈরির অন্যতম উপাদান। এদিকে দিন দিন শিউলির সংখ্যা কমছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক শিউলি বলেন, এলাকায় আগে ৭০-৮০ জন শিউলি ছিলেন। কিন্তু এখন সেই সংখ্যা গিয়ে ২০-তে ঠেকেছে। আমাদের পরবর্তী প্রজন্ম এই পেশায় আসতে চাইছে না। সরকারি সুবিধার কথা বলা হলেও, আমরা তা পাইনি। তবে মহিলারা খেজুর গাছের রসের খোঁজে গাছ কাটতে যাওয়ায় মনে হচ্ছে আগামী দিনে শিউলিদের অভাবটা কিছুটা হলেও কমবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নলেন গুড়ের চাহিদা মেটাতে আসরে মহিলা শিউলিরা! গাছে উঠে সংগ্রহ করছেন খেজুর রস, টেক্কা দিচ্ছেন পুরুষদের