Assembly Elections Humayun Kabir: বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। কলকাতায় এসে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোটে লড়ার ঘোষণা করলেন মিমের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি। অন্যদিকে, এই ঘোষণাকে ঘিরে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় ওয়াইসি, হুমায়ুন কবীরের সঙ্গে জোটে ভোটে নামার ঘোষণা
মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় এলেন মিমের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর সঙ্গে শহরে আসেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। কলকাতা বিমানবন্দরে নেমে ওয়াইসি সাংবাদিকদের জানান, আগামিকাল তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং হুমায়ুন কবীরের সঙ্গে জোট বেঁধেই আসন্ন নির্বাচনে লড়বেন।
তিনি স্পষ্ট করেন, হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধেই পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইএমআইএম। তাঁর কথায়, “আমরা আগামিকাল একটি সাংবাদিক বৈঠক করব এবং হুমায়ুন কবীরের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ব।”
এদিকে, এসআইআর প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে, আমরা এখনও তা দেখিনি। এখনও কোনও আনুষ্ঠানিক নির্দেশ আসেনি, তবে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে কিছু পর্যবেক্ষণ করেছে।” একইসঙ্গে ওয়াইসির এই জোট ঘোষণাকে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ও (ওয়াইসি) বিজেপির এজেন্ট।” এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
advertisement
#WATCH | Kolkata, West Bengal: On SIR, TMC MP Kalyan Banerjee says, “We have not seen the supplementary list that was published, the order has not come yet, but the Supreme Court has orally observed it…”
প্রসঙ্গত, হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছিলেন, তাঁর দল একাই ১৮২টি আসনে প্রার্থী দেবে। ইতিমধ্যেই প্রায় ১৫০টির বেশি আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। তবে বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট গড়ছে আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। হায়দরাবাদ থেকেই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন মিম প্রধান ওয়েইসি।
advertisement
#WATCH | West Bengal: AIMIM President Asaduddin Owaisi arrives in Kolkata; says, “We will hold a press conference tomorrow, and we will contest the elections in alliance with Humayun Kabir.”
AIMIM will contest the upcoming assembly elections in West Bengal in alliance with… pic.twitter.com/LRfbuPEwyc
এই জোট ঘোষণার পরই সমালোচনায় সরব হয়েছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। সুশীল সমাজের সদস্য এবং ধর্মীয় নেতাদের তরফে ভোটারদের এই জোটকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে। তাঁদের আশঙ্কা, এমন একটি রাজ্যে যেখানে ১০০টিরও বেশি বিধানসভা আসনে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেখানে এই জোট ভোট ভাগাভাগির পরিস্থিতি তৈরি করতে পারে।
advertisement
মিল্লি ইত্তেহাদ পরিষদের ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড কমিউনাল অ্যামিটির সেক্রেটারি আব্দুল আজিজ বলেন, “এই জোট সাম্প্রদায়িক এবং অশুভ। আসাদউদ্দিন ওয়েইসি ও হুমায়ুন কবীর—দুজনেই বিজেপির বি এবং সি টিম। ভোটারদের এমন দলগুলির থেকে সতর্ক থাকতে হবে, যারা রাজ্যের পরিবেশকে কলুষিত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, হুমায়ুন কবীর ২০১৯ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন এবং দেশের অন্যান্য রাজ্যে মিমের পারফরম্যান্সও বিজেপিকে সুবিধা দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷