advertisement

LPG Gas Booking New Rule: আতঙ্কে অতিরিক্ত গ্যাস বুকিং ঠেকাতে কড়া পদক্ষেপ! এখন থেকে ডবল ও সিঙ্গল সিলিন্ডার ক'দিনে পাবেন?

Last Updated:

LPG Gas Booking New Rule: গৃহস্থালি এলপিজি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। ১৪.২ কেজি ডবল সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রে গ্যাস বুকিংয়ের ন্যূনতম সময়সীমা বাড়িয়ে ২৫ দিন থেকে ৩৫ দিন করা হয়েছে। জ্বালানি সরবরাহে ভারসাম্য বজায় রাখা এবং অযথা আগাম বুকিং রোধ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ডবল সিলিন্ডার গ্রাহকদের জন্য বড় খবর, এলপিজি বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন! 
ডবল সিলিন্ডার গ্রাহকদের জন্য বড় খবর, এলপিজি বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন! 
পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে দেশজুড়ে আতঙ্কে বুকিং ও লম্বা লাইনের খবর সামনে আসতেই  কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে এলপিজি, পেট্রোল, ডিজেল বা পিএনজি—কোনও কিছুরই ঘাটতি নেই। কিছুটা চাপ থাকলেও সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি সরকারের। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি (মার্কেটিং ও অয়েল রিফাইনারি) সুজাতা শর্মা জানিয়েছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এলপিজি সরবরাহ কিছুটা প্রভাবিত হয়েছে, তবে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই, গৃহস্থালি এলপিজি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। ১৪.২ কেজি ডবল সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রে গ্যাস বুকিংয়ের ন্যূনতম সময়সীমা বাড়িয়ে ২৫ দিন থেকে ৩৫ দিন করা হয়েছে। জ্বালানি সরবরাহে ভারসাম্য বজায় রাখা এবং অযথা আগাম বুকিং রোধ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
advertisement
নতুন নির্দেশিকা অনুযায়ী, যাঁরা ডবল সিলিন্ডার ব্যবহার করেন, তাঁরা একটি সিলিন্ডার বুকিং করার পর পরবর্তী বুকিং করতে পারবেন অন্তত ৩৫ দিন পরে। আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। অর্থাৎ এখন আগের তুলনায় আরও ১০ দিন বেশি অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিলিন্ডার বুকিংয়ের জন্য।
advertisement
তবে সিঙ্গল সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে। তাঁদের ক্ষেত্রে এখনও ২৫ দিন পরেই পরবর্তী বুকিং করা যাবে। ফলে ডবল ও সিঙ্গল সিলিন্ডার গ্রাহকদের জন্য আলাদা সময়সীমা কার্যকর হল।
সরকারি সূত্রে জানানো হয়েছে, যুদ্ধের আবহে জ্বালানি গ্যাস ও তেলের ঘাটতির আশঙ্কায় মানুষের মধ্যে অতিরিক্ত বুকিং এবং আতঙ্কে সিলিন্ডার মজুত করার প্রবণতা দেখা গিয়েছে। এর ফলে সরবরাহ ব্যবস্থায় অযথা চাপ তৈরি হচ্ছিল। নতুন এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত সেই চাপ কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
advertisement
এছাড়াও গ্রাহকদের অযথা আতঙ্কে বুকিং না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী বুকিং করলে এবং নির্ধারিত সময়সীমা মেনে চললে গ্যাস সরবরাহে কোনও সমস্যা হবে না বলেই জানানো হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে এলপিজি বিতরণ ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আসবে বলে মনে করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে গ্রাহকদেরই উপকারে আসবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
LPG Gas Booking New Rule: আতঙ্কে অতিরিক্ত গ্যাস বুকিং ঠেকাতে কড়া পদক্ষেপ! এখন থেকে ডবল ও সিঙ্গল সিলিন্ডার ক'দিনে পাবেন?
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement