বিচারাধীন থাকা দৈনিক কত নামের নিষ্পত্তি হল, প্রতিদিন সেই তালিকা দিতে হবে নির্বাচন কমিশনকে৷ এ দিন এসআইআর মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রতিদিন তারা তালিকা প্রকাশে তৈরি বলে জানিয়েছে কমিশনও৷ প্রসঙ্গত গতকাল রাতেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ কমিশন এর আগে জানিয়েছিল, প্রত্যেক শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে আরও নির্দেশ দিয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলিতে প্রথম দফায় ভোট রয়েছে, সেখানকার বিবেচনাধীন ভোটারদের নাম আগে নিষ্পত্তিতে জোর দেওয়া হোক৷



