Jalpaiguri News: বাইকে করে কলেজ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তাতেই শেষ সেন্ট জেভিয়ার্সের ২ পড়ুয়া, রাজগঞ্জে শোকের ছায়া
- Reported by:SUROJIT DEY
- Published by:Sneha Paul
Last Updated:
Jalpaiguri News: কলেজ যাওয়ার পথে বাইকের সঙ্গে কন্টেনার গাড়ির সংঘর্ষ। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ হয়ে গেলেন সেন্ট জেভিয়ার্স কলেজের দুই ছাত্র। গুরুতর জখম হয়েছেন আরও এক যুবক।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ কলেজ যাওয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফিরল না দুই পড়ুয়া! মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই কলেজ ছাত্রের। শনিবার সাতসকালে রাজগঞ্জের ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন, গুরুতর আহত আরও এক যুবক। মর্মান্তিক এই ঘটনায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রাজগঞ্জ থানার অন্তর্গত মনুয়াগঞ্জ সংলগ্ন আমবাড়ি–হাতিমোড় রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। আমবাড়ির দিক থেকে একটি বাইকে করে তিন যুবক হাতিমোড়ের দিকে যাচ্ছিলেন। মনুয়াগঞ্জ এলাকার তুঁত বাগানের কাছে পৌঁছতেই তাঁদের বাইকের সঙ্গে একটি বড় কন্টেনার গাড়ির সংঘর্ষ হয়।
আরও পড়ুনঃ ঘণ্টার পর ঘণ্টার কাজ হবে সহজেই! সরকারি কর্মীদের কাজে গতি আনতে এবার AI প্রশিক্ষণ, দ্রুত পরিষেবা পাবে জেলাবাসী
স্থানীয়দের অনুমান, কন্টেনার গাড়িটি রাত থেকেই রাস্তার একাংশ জুড়ে দাঁড়িয়েছিল। গাড়িটি ঘোরাতে গিয়ে ফেঁসে যাওয়ায় রাস্তার অনেকটা অংশ আটকে যায়। সকালবেলায় ঘন কুয়াশার কারণে বাইক আরোহীরা গাড়িটিকে সময়মতো দেখতে পাননি বলেই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্ণদেব মন্ডল ও শুভাশিস ওঁরাও নামের দুই যুবকের। গুরুতর আহত হন দীপঙ্কর মজুমদার। জানা গিয়েছে, মৃত দুই যুবকই রাজগঞ্জের বলাইগছ এলাকার বাসিন্দা এবং সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃত দুই যুবক ও আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা কর্ণদেব ও শুভাশিসকে মৃত বলে ঘোষণা করেন। আহত দীপঙ্করের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ভারী যানবাহনের জন্যই এমন দুর্ঘটনা ঘটছে।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 07, 2026 2:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: বাইকে করে কলেজ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তাতেই শেষ সেন্ট জেভিয়ার্সের ২ পড়ুয়া, রাজগঞ্জে শোকের ছায়া











