TRENDING:

Rainfall alert: এখন শুষ্ক থাকলেও ১৮০ ডিগ্রি বদলাবে আবহাওয়া! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, কবে জেনে নিন

Last Updated:
Rainfall alert: আবার বৃষ্টির পূর্বাভাস, এবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি একাধিক জেলায়।
advertisement
1/6
এখন শুষ্ক থাকলেও ১৮০ ডিগ্রি বদলাবে আবহাওয়া! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, কবে জেনে নিন
আবার বৃষ্টির পূর্বাভাস, এবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
2/6
এক দিকে পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরবঙ্গের বৃষ্টি, উত্তরবঙ্গের পার্বত্য এলাকা-সহ উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলি জেলাতে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/6
আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া, শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে একদিনে। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন এবং রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
5/6
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার উত্তর ভাগে। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বুধবার থেকে শুক্রবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে; বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে; তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।
advertisement
6/6
রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে জেলাগুলিতে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বৃষ্টি বাড়বে সোমবার। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rainfall alert: এখন শুষ্ক থাকলেও ১৮০ ডিগ্রি বদলাবে আবহাওয়া! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, কবে জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল