TRENDING:

Crime News: সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম দৃশ্য! বিধাননগর নর্থে প্লে-স্কুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Last Updated:

Crime News: প্লে-স্কুলকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিভাবক পল্লবী ঘোষের বক্তব্য, গত মাসের ২০ তারিখ সকালে তিনি তাঁর শিশুকে যথারীতি স্কুলে পাঠান। কিন্তু দুপুরে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার সময় তিনি লক্ষ্য করেন, শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করছে। বাড়ি ফেরার পরও তার আচরণে মানসিক অস্থিরতার ছাপ স্পষ্ট ছিল বলে দাবি অভিভাবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধাননগর: বিধাননগর নর্থ থানা এলাকার একটি প্লে-স্কুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিভাবক পল্লবী ঘোষের দাবি, গত মাসের ২০ তারিখ সকালে তিনি তাঁর শিশুকে স্কুলে পাঠান। কিন্তু দুপুরে স্কুল থেকে নিয়ে আসার সময় তিনি দেখেন, শিশুটি কান্নাকাটি করছে এবং বাড়ি ফেরার পর মানসিকভাবে ভেঙে পড়ে।
বিধাননগর থানা
বিধাননগর থানা
advertisement

আরও পড়ুনঃ ৪ ঘণ্টার কাছাকাছি সিনেমার দৈর্ঘ্য! ‘ধুরন্ধর’ ছবির সিক্যুয়েল নিয়ে বড় আপডেট

অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সন্তোষজনক উত্তর মেলেনি। পরদিন তিনি সিসিটিভি ফুটেজ দেখতে চান। সেই ফুটেজে দেখা যায়, শিশুটিকে একটি ঘরে নিয়ে গিয়ে একটি বক্সের মধ্যে আটকে রাখা হয়েছে—যা স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি অভিভাবকের। নিউজ ১৮-এর পক্ষ থেকে স্কুলকে ফোন করা হলে, তারা ফোন ধরে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। পরবর্তীতে ২৭ তারিখে অভিভাবকরা বিধাননগর নর্থ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় দুই শিক্ষক উপস্থিত ছিলেন। কেন এবং কোন পরিস্থিতিতে শিশুর সঙ্গে এমন আচরণ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম দৃশ্য! বিধাননগর নর্থে প্লে-স্কুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল