advertisement

Leopard: কুয়োর মধ্যে লেপার্ডের বিকট কান্নার আওয়াজ! লোকালয়ে হুলস্থুল, বন দফতর ঘিরে ফেলল এলাকা

Last Updated:

Darjeeling Leopard Rescue: দার্জিলিং জেলার খড়িবাড়িতে পাহাড়গুমিয়া চা বাগানের ভিতরে থাকা কুয়োয় পড়ল লেপার্ড। বের হতে না পেরে ভিতরেই ছটফট করছে, গর্জন করছে। কুয়োতে সিঁড়ি ও জাল দিয়ে লেপার্ড উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা।

কুয়োর মধ্যে লেপার্ড
কুয়োর মধ্যে লেপার্ড
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: চা বাগানের কুয়োর ভিতর থেকে বিকট আওয়াজ। কাছে যেতেই পিলে চমকে উঠল চা শ্রমিকদের। কুয়োর মধ্যে পড়ে গিয়েছে লেপার্ড। দার্জিলিং জেলার খড়িবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানের নন্দভিটা সেক্সনে কুয়োতে পড়ে যায় লেপার্ডটি।
মঙ্গলবার দোলের দিন চা বাগানের শ্রমিকরা কাজ করার সময় কুয়ো থেকে আচমকাই বিকট শব্দ শুনতে পেয়ে কাছে যান। কুয়োতে উঁকি মেরে দেখতেই আত্মারাম খাঁচা। কুয়োর মধ্যে পড়ে গিয়েছে একটি লেপার্ড। বেরনোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সে। কিন্তু কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। কুয়োর ভিতরেই ছটফট করছে। গর্জন করছে বাঘ।
আরও পড়ুনঃ পিংলার নয়া গ্রামে সারা বছর অকাল হোলি! গ্রামবাসীর ‘রঙিন’ জীবিকায় ফিরছে সংসারের হাল, দেশ-বিদেশে বাড়ছে কদর
এমন দৃশ্য দেখে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে চা শ্রমিক মহল্লায়। পরে চা বাগান কর্তৃপক্ষ ঘোষপুকুর বন দফতরে খবর দিলে বনকর্মীদের একটি দল ও এডিএফ‌ও ঘটনাস্থলে পৌঁছয়। কুয়োতে সিঁড়ি ও জাল দিয়ে ভিতর থেকে লেপার্ডটিকে উদ্ধার করার কাজ শুরু করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রোগী নিয়ে দৌড়ঝাঁপের অবসান! মালদহের ভাঙন এলাকায় আধুনিকমানের স্বাস্থ্য পরিষেবা, ওপিডি থেকে রক্ত পরীক্ষা সবই হবে
বর্তমানে ঘটনাস্থলে টুকরিয়াঝাড়, বাগডোগরা, ঘোষপুকুর ও এফিল্যান্ট স্কোয়াড রয়েছে। গোটা এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। চা বাগানে ওই কুয়োটি খোলা অবস্থায় থাকায় নজর এড়িয়ে ভিতরে পড়ে যায় লেপার্ড, এমনটাই অনুমান বনকর্মীদের। বন দফতর সূত্রে খবর, দীর্ঘসময় কুয়োতে থাকায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে লেপার্ডটির। এডিএফ‌ও জানান, লেপার্ডটিকে কুয়ো থেকে উদ্ধার করার সবরকম চেষ্টা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Leopard: কুয়োর মধ্যে লেপার্ডের বিকট কান্নার আওয়াজ! লোকালয়ে হুলস্থুল, বন দফতর ঘিরে ফেলল এলাকা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement