TRENDING:

West Medinipur News: পিংলার নয়া গ্রামে সারা বছর অকাল হোলি! গ্রামবাসীর 'রঙিন' জীবিকায় ফিরছে সংসারের হাল, দেশ-বিদেশে বাড়ছে কদর

Last Updated:

West Medinipur News: পিংলার নয়া গ্রামে প্রতিদিনই উদযাপিত হয় অকাল হোলি। এখানকার শিল্পীদের জীবনে রং শুধু উৎসবের আনন্দ নয়, বরং জীবিকা ও অর্থনৈতিক ভরসা। সকাল হলেই শিল্পীরা বসে পড়েন রং ও তুলি নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বৈচিত্র্যের মধ্যেই ঐতিহ্যের বাস ভারতবর্ষে। আর সেই ঐতিহ্যের এক অনন্য নিদর্শন পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের প্রত্যন্ত গ্রাম নয়া। শতাব্দী প্রাচীন পটশিল্পকে ঘিরে এই গ্রামে যেন প্রতিদিনই রঙের উৎসব। দোল বা হোলি বছরে একদিন এলেও, নয়া গ্রামে সারা বছর ধরেই চলে রঙের অকাল হোলি। এখানকার শিল্পীদের জীবনে রং শুধু উৎসবের আনন্দ নয়, বরং জীবিকা ও অর্থনৈতিক ভরসা।
advertisement

এক সময় বেঁচে থাকার তাগিদে হাতে তুলে নিতে হয়েছিল রং ও তুলি। আজ সেই তুলি-রঙই বহু পরিবারের আয়ের প্রধান উৎস। সকাল হলেই বাড়ির উঠোনে বা কর্মশালায় বসে পড়েন শিল্পীরা। ভেষজ উপায়ে তৈরি প্রাকৃতিক রং সাজিয়ে সাদা কাগজ, কাপড় কিংবা বিভিন্ন উপকরণের উপর ফুটিয়ে তোলেন নানান চিত্রকল্প। লাল, নীল, হলুদ, সবুজের মেলবন্ধনে যেন জীবন্ত হয়ে ওঠে গল্প ও ইতিহাস।

advertisement

আরও পড়ুনঃ দোলের দিন রাজ্য জুড়ে রঙিন ছবি! শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব মেদিনীপুরে, রবীন্দ্র আঙ্গিকে আয়োজন, দেখুন মুগ্ধ করা ছবি

নয়া গ্রামের পটশিল্পীরা শুধু ঐতিহ্যবাহী পুরাণকাহিনি নয়, সমাজের নানা বাস্তব ঘটনাও তুলে ধরেন তাদের ছবিতে। সামাজিক সচেতনতা, পরিবেশ রক্ষা, নারীশক্তি, এমনকি সমসাময়িক রাজনৈতিক ঘটনাও স্থান পায় পটচিত্রে। রঙের মাধ্যমে তারা বলেন গল্প, গেয়ে শোনান পটের গান। ফলে শিল্প এখানে শুধু দৃশ্যমান শিল্প নয়, এক বহুমাত্রিক সাংস্কৃতিক অভিব্যক্তি।

advertisement

View More

আরও পড়ুনঃ ওটিটি প্লাটফর্মের ভিড়ে আলোকিত হোক মঞ্চ! গ্রামীণ নাট্য প্রতিভাকে উৎসাহ দিতে খেজুরিতে দু’দিনের নাট্য কর্মশালার আয়োজন

বসন্তে যখন দেশজুড়ে দোলের উৎসব, তখন নয়া গ্রামে সেই আনন্দ আরও রঙিন হয়ে ওঠে। তবে এই গ্রামে উৎসবের জন্য অপেক্ষা করতে হয় না নির্দিষ্ট দিনের। সারা বছরই বাড়ির নারী-পুরুষ সকলেই ব্যস্ত থাকেন পট আঁকায়। শিশুদের হাতেও ধরা পড়ে রঙিন তুলির ছোঁয়া। শিল্প যেন এখানে প্রজন্মান্তরে প্রবাহিত এক উত্তরাধিকার।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পিংলার নয়া গ্রামে সারা বছর অকাল হোলি! গ্রামবাসীর 'রঙিন' জীবিকার কদর বাড়ছে দেশ-বিদেশে
আরও দেখুন

বর্তমানে দেশ-বিদেশে নয়া গ্রামের পটচিত্রের কদর বেড়েছে। প্রদর্শনী, কর্মশালা ও অনলাইন বিপণনের মাধ্যমে শিল্পীরা তাদের কাজ পৌঁছে দিচ্ছেন বৃহত্তর বাজারে। ফলে এই প্রাচীন শিল্প নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। পিংলার নয়া গ্রামে তাই প্রতিদিনই রঙের উৎসব চলে। যেখানে ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির মিলনে রচিত হয় জীবনের ক্যানভাস।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: পিংলার নয়া গ্রামে সারা বছর অকাল হোলি! গ্রামবাসীর 'রঙিন' জীবিকায় ফিরছে সংসারের হাল, দেশ-বিদেশে বাড়ছে কদর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল