TRENDING:

ছেলের হাতে মা খুন! পারিবারিক বিবাদই মূল কারণ? বাগুইআটির জগতপুরে ভয়ানক অভিযোগ!

Last Updated:

Baguiati murder case, Son Kills Mother: উত্তর ২৪ পরগনার বাগুইআটির জগতপুরে ছেলের হাতে মাকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনার বাগুইআটির জগতপুরে ছেলের হাতে মাকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগুইআটির জগতপুর কাঠপোল এলাকায় রুমা চক্রবর্তী (৪৩)-কে খুনের অভিযোগ উঠেছে তাঁর ছেলে রুদ্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই মা-ছেলের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। মাঝেমধ্যেই সেই বিবাদ চরমে উঠত।
ছেলের হাতে মা খুন! পারিবারিক বিবাদই মূল কারণ? বাগুইআটির জগতপুরে ভয়ানক অভিযোগ!
ছেলের হাতে মা খুন! পারিবারিক বিবাদই মূল কারণ? বাগুইআটির জগতপুরে ভয়ানক অভিযোগ!
advertisement

বুধবারও সেই বিবাদের জেরেই বচসা বাধে বলে জানা গিয়েছে। অভিযোগ, রাগের মাথায় রুদ্রদীপ তাঁর মাকে বেধড়ক মারধর করে এবং ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন- 

আতঙ্কে অতিরিক্ত গ্যাস বুকিং ঠেকাতে কড়া পদক্ষেপ! এখন থেকে ডবল ও সিঙ্গল সিলিন্ডার ক’দিনে পাবেন?

advertisement

যুদ্ধ আবহে ক্রমবর্ধমান সংকট! মোদির সঙ্গে ফোনে কথা হল ট্রাম্পের, কী কী নিয়ে আলোচনা?

সকালে ফুটিয়ে রাখা দুধ বিকেলেই টক হয়ে যাচ্ছে? ফোটানোর সময় মেশান এই সাদা গুঁড়ো! অনেকক্ষণ তাজা থাকবে

ঘটনার পর প্রতিবেশীরাই বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, মৃতার একাধিক বিয়েকে কেন্দ্র করেই মূলত এই পারিবারিক বিবাদের সূত্রপাত। সেই বিষয়টি ছেলে মেনে নিতে পারছিল না বলেই বারবার অশান্তি তৈরি হচ্ছিল বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

অভিযুক্ত রুদ্রদীপ চক্রবর্তী ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ছেলের হাতে মা খুন! পারিবারিক বিবাদই মূল কারণ? বাগুইআটির জগতপুরে ভয়ানক অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল