নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য, ঘটনাস্থলে সাংসদ রাজু বিস্তা ও গৌতম দেব
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Siliguri News: নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য শিলিগুড়িতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব!
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়িতে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকেই ক্ষোভ, উদ্বেগ এবং উত্তেজনার আবহ তৈরি হয়েছে। এই সংবেদনশীল পরিস্থিতিতে রাজনৈতিক চাপানউতোর থেকে দূরে থাকার বার্তাই উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।
advertisement
2/5
ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলতে শুরু করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা দফায় দফায় বিক্ষোভে সামিল হন। কোথাও রাস্তা অবরোধ, কোথাও অবস্থান আন্দোলন—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এই আবহেই ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁরা দু’জনেই পরিবারের সঙ্গে কথা বলেন এবং এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
একই সঙ্গে তাঁরা স্পষ্ট বার্তা দেন—এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু না করে সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত। দ্রুত তদন্ত করে সত্য সামনে আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিই এখন প্রধান বলে মত তাঁদের।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য, ঘটনাস্থলে সাংসদ রাজু বিস্তা ও গৌতম দেব