Malda SIR List: SIR তালিকায় নামের উপরে ‘অ্যাডজুডিকেশন’ স্ট্যাম্প, আতঙ্কে মহিলার চরম পদক্ষেপ, মালদহে বাড়ছে চাঞ্চল্য
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
Malda SIR List: হিয়ারিং নোটিশ আসার পর থেকে দীর্ঘদিন ধরে কিছু নথি নিয়ে সমস্যায় ছিলেন হাজেরা বিবি। বাবার নামের নথি না পাওয়ায় ভয়ে ছিলেন। এরপর এদিন চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের নাম 'বিচারাধীন' দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
মালদহ, জিএম মোমিন: এসআইআর-এর প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নিজের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ অবস্থায় দেখে চরম আতঙ্কে আত্মঘাতী মহিলা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম হাজেরা বিবি (৪৩)।
মৃতের পরিবারের সদস্যরা জানান, এসআইআর হেয়ারিং সংক্রান্ত একটি নোটিশ পান তিনি। নোটিশে উল্লেখ ছিল, ‘বর্তমানে তিনি এমন একজনের কন্যা বা পুত্র, যাকে আরও ছ’জন বাবা বলে দাবি করছেন’। সেই অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হেয়ারিং কেন্দ্রে যেন হাজির হন হাজেরা বিবি। হেয়ারিং সম্পন্ন হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের তালিকা প্রকাশিত হয়। সেখানে নিজের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে দেখতে পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই আতঙ্কিত ওই মহিলা চরম পদক্ষেপ নেন। ঘটনা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন এদিন সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুনঃ ভোটার তালিকায় পরিবারের ৩ জনের নাম বিচারাধীন! ‘এই’ ব্যক্তি যা সিদ্ধান্ত নিলেন…! ভয়ঙ্কর
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারের সদস্যরা জানান, “হিয়ারিং নোটিশ আসার পর থেকে দীর্ঘদিন ধরে কিছু নথি নিয়ে সমস্যায় ছিলেন হাজেরা বিবি। বাবার নামের নথি না পাওয়ায় ভয়ে ছিলেন। এরপর এদিন চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের নাম ‘বিচারাধীন’ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। রাতে বিষ পান করে আত্মহত্যা করেন তিনি।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ মোটা অঙ্কের বেতন! মালদহে সরকারি হস্টেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কবে কোথায় করবেন আবেদন করবেন? জানুন
এদিকে ঘটনার খবর পেয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যান প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন। তিনি পরিবারকে আশ্বস্ত করে সমস্তরকম সরকারি সাহায্যের আশ্বাস দেন। ঘটনার নিন্দা প্রকাশ করে মন্ত্রী তাজমুল হোসেন অভিযোগ করে বলেন, “খুব দুঃখজনক ঘটনা। এসআইআর প্রক্রিয়ার ত্রুটি ও বিভ্রান্তিকর নোটিশের কারণেই এই মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষ হঠাৎ করে নিজের নাম ‘বিচারাধীন’ দেখে মানসিকভাবে ভেঙে পড়ছেন। এই ঘটনার জন্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। ঘটনার নিন্দা জানাচ্ছি।”
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 03, 2026 7:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda SIR List: SIR তালিকায় নামের উপরে ‘অ্যাডজুডিকেশন’ স্ট্যাম্প, আতঙ্কে মহিলার চরম পদক্ষেপ, মালদহে বাড়ছে চাঞ্চল্য








