TRENDING:

Indian Railways: স্টেশন নোংরা করে পকেট খালি, অসতর্ক ৭১ হাজার যাত্রী দিয়েছেন জরিমানা! রেকর্ড ধরপাকড়ে মোটা আয় রেলের

Last Updated:

Howran Indian Railways News: স্টেশনে পরিচ্ছন্নতা বজায় রাখতে বারবার অনুরোধ করা হয় যাত্রীদের কাছে। তা সত্ত্বেও কিছু অসতর্ক যাত্রী স্টেশন নোংরা করেন। তেমন ৭১ হাজারের বেশি যাত্রীকে চিহ্নিত করে জরিমানা করেছে পূর্ব রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: রেলে নিয়ম ভঙ্গ করে ২০২৫ সালে আরপিএফের নজরে ৭১ হাজারের বেশি মানুষ। রেলওয়ে স্টেশনগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার লক্ষ্যে, পূর্ব রেল ২০২৫ সাল জুড়ে আবর্জনা বা নোংরা করার বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ও নিবিড় অভিযান চালিয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়কালে, আরপিএফ কর্মীরা পূর্ব রেলের সমস্ত ডিভিশনের অধীনে থাকা স্টেশন চত্বরগুলিতে নিয়মিত নজরদারি এবং বিশেষ পরিচ্ছন্নতার দিক নজরদারি চালিয়েছে।
স্টেশন চত্ত্বর
স্টেশন চত্ত্বর
advertisement

অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় রেলের পরিচ্ছন্নতা উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রীদের জন্য একটি নির্মল, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করা। এই অভিযানে ২০২৫ সালে স্টেশন চত্বরে নোংরা করার অপরাধে মোট ৭১,১৮০ জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত সকল ব্যক্তিকে ভারতীয় রেলওয়ে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ভারতের জলসীমায় ঢুকে মৎস্য শিকার, কোস্ট গার্ডের হাতে পাকড়াও বাংলাদেশের ট্রলার! বন্দি ২৮ বিদেশি মৎস্যজীবী

advertisement

স্টেশন এবং তৎসংলগ্ন এলাকাগুলিতে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা রোধ করতে আরপিএফ সারা দিনে চব্বিশ ঘণ্টা পাহারায় রয়েছে। রেলওয়ে চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে যাত্রীদের সচেতন করতে বিভিন্নভাবে প্রচার অভিযান চালাচ্ছে রেল। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে রেল কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

সে বিষয়ে সাধারণ যাত্রীদের বড় অংশ সহযোগিতা করেন এবং নোংরা করার থেকে বিরত থাকেন বলে জানায় রেল । তবে বেশ কিছু যাত্রী উদাসীন, অসতর্ক। ফলে রেলস্টেশন রেললাইন এবং ট্রেন কামরা নোংরা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সেই সব মানুষকে শিক্ষা দিতে বছর ভোর অভিযানে ৭১ হাজারেরও বেশি মানুষকে চিহ্নিত করে তাদের জরিমানা করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: স্টেশন নোংরা করে পকেট খালি, অসতর্ক ৭১ হাজার যাত্রী দিয়েছেন জরিমানা! রেকর্ড ধরপাকড়ে মোটা আয় রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল