TRENDING:

BJP Candidate Accident: শীতলকুচিতে প্রচার সেরে ফিরতি পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বিজেপি প্রার্থীর, ভর্তি হাসপাতালে

Last Updated:

BJP Candidate Accident: সামনে ট্রাক, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি! প্রচার করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে বিজেপি প্রার্থী। তারপর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙ্গা: নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়ি। মাথাভাঙ্গা শিকারপুর এলাকায় নয়নজুলিতে পরে গাড়ি। জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে শিকারপুর এলাকায় একটি ট্রাক চাপিয়ে দিলে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় প্রার্থীর গাড়ি।
বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ
বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ
advertisement

দুর্ঘটনায় বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ আহত হয়েছেন। বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছেন তাঁরা। খবর পেয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে আসেন মাথাভাঙ্গা থানার পুলিশ।

আরও পড়ুন: অজান্তেই কিডনির ক্ষতি করছেন? এই ২টি দৈনন্দিন অভ্যাস হতে পারে বড় বিপদের কারণ

সূত্রের খবর , রবিবার কোচবিহারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগে সাবিত্রী তাঁর এলাকায় প্রচার সেরে বাড়ি ফেরার পথে সিকারপুর গ্রামের নিকট একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল থেকে আহত সাবিত্রী বর্মণ জানান, উল্টোদিক থেকে বেপরোয়া গতীতে আসা একটি লরি আচমকা তাঁর গাড়ির সামনে চলে আসলে, তাঁর গাড়ির চালক তা কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়।

advertisement

আরও পড়ুন: ময়দা শরীরের জন্য ক্ষতিকর? ২ সপ্তাহ না খেলে কী কী পরিবর্তন হবে? জানালেন পুষ্টিবিদ

তাতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান দলের কর্মীরা। দু্র্ঘটনায় গুরুতর আহত হন তাঁর গাড়িচালকও। কোচবিহারের বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বোস বলেন, ”সারাদিনের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন সাবিত্রী বর্মণ। মাথাভাঙ্গার সিকারপুরে কাছে হঠাৎই তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি খালে পড়ে যায়। এতে গুরুতর ভাবে আহত হয় গাড়ির চালক এবং তিনিও বর্তমানে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

রাজেশ দাশ

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
BJP Candidate Accident: শীতলকুচিতে প্রচার সেরে ফিরতি পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বিজেপি প্রার্থীর, ভর্তি হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল