South 24 Parganas News: ভারতের জলসীমায় ঢুকে মৎস্য শিকার, কোস্ট গার্ডের হাতে পাকড়াও বাংলাদেশের ট্রলার! বন্দি ২৮ বিদেশি মৎস্যজীবী

Last Updated:

South 24 Parganas News: আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করে চলছিল মৎস্য শিকার। বিষয়টি নজরে আসে উপকূলরক্ষী বাহিনীর। তারপরেই আটক করা হয়েছে বাংলাদেশের একটি ট্রলার। আটক করা হয়েছে সেখানে থাকা মৎস্যজীবীদের।

আটক বাংলাদেশী ট্রলার
আটক বাংলাদেশী ট্রলার
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, বিশ্বজিৎ হালদার: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে একটি বাংলাদেশি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। সোমবার সকালে মৎস্যজীবী সহ আটক ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, রবিবার রাতে এফবি সাগর নামের একটি ট্রলারকে ভারতীয় জলসীমার ভিতর দেখা যায়। ট্রলারটিকে দেখে উপকূল রক্ষী বাহিনীর সন্দেহ হয়। এরপর সেটিকে আটক করে উপকূল রক্ষী বাহিনী। সেখানে থাকা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
advertisement
advertisement
পরে ২৮ জন মৎস্যজীবী সহ জলসীমা লঙ্ঘন করা ওই ট্রলারটিকে আটক করা হয়। প্রত্যেককে জিজ্ঞাসা করে জানা যায়, তাঁরা বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা। কিন্তু মৎস্যজীবীদের ওই ট্রলারটি আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছিন। তারপরেই ট্রলার সহ মৎস্যজীবীদের আটক করা হয়।
আরও পড়ুন: খেলায় দুনিয়ায় বহরমপুরকে বড় উপহার দিলেন ইউসুফ, সঙ্গ দিলেন খলিলুর! আহ্লাদে আটখানা বাসিন্দারা
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চলয ছড়িয়েছে। মৎস্যজীবীদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক হওয়া এক মৎস্যজীবী জানিয়েছেন, তাঁরা ভারতের জল সীমানায় ঢুকে মৎস্য শিকার করছিলেন। তারপরেই উপকূলরক্ষী বাহিনী তাঁদের আটক করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: ভারতের জলসীমায় ঢুকে মৎস্য শিকার, কোস্ট গার্ডের হাতে পাকড়াও বাংলাদেশের ট্রলার! বন্দি ২৮ বিদেশি মৎস্যজীবী