TRENDING:

Botanical Garden: ১২ বছর পর বোটানিক্যাল গার্ডেনে পুষ্প প্রদর্শনী! অর্কিড, চন্দ্রমল্লিকা, ডালিয়া আরও কত কী, রঙিন উদ্ভিদ উদ্যানের ক্যানভাস, দেখুন ঝলক

Last Updated:

Howrah Botanical Garden: ১২ বছর পর পুষ্প প্রদর্শনী শিবপুর বোটানিক্যাল গার্ডেন। গোলাপ, বনসাই বীজ-সহ মোট ১৬টি থিম সামনে রেখে এবারের পুষ্প প্রদর্শনী। প্রথম দিনেই দারুণ সাড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: প্রায় একযুগ পর আবার পুষ্প প্রদর্শনী শিবপুর বোটানিক্যাল গার্ডেন।  গোলাপ, বনসাই বীজ-সহ মোট ১৬টি থিম সামনে রেখে এবারের পুষ্প প্রদর্শনী। বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছেন প্রতিযোগীরা। পুষ্প প্রদর্শনীর প্রথম দিনেই দারুণ উৎসাহ দেখা গেল উদ্যানে আসা সমস্ত বয়সের পর্যটকদের মধ্যে।
advertisement

বোটানিক্যাল গার্ডেন নেচার ট্রি-র কাছে তিনদিন ব্যাপী এবারের পুষ্প প্রদর্শনী আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে উদ্যোগীদের অংশগ্রহণ প্রদর্শনীতে। সাধারণ পর্যটকদের সঙ্গে স্কুল পড়ুয়ারা এদিন বোটানিক্যাল গার্ডেনের পুষ্প প্রদর্শনীতে হাজির। বোটানিক্যাল গার্ডেনের জয়েন ডাইরেক্টর ও অন্যান্য বিজ্ঞানীরা গাছ, ফুল এবং পরিবেশ সম্পর্কে পড়ুয়াদের বিস্তারিত জানান।

আরও পড়ুনঃ স্কুলের সামনে আবর্জনার আস্তানা, দুর্গন্ধে নাক চেপে করতে হয় ক্লাস! গাইঘাটায় রাস্তায় নেমে প্রতিবাদ খুদে পড়ুয়াদের

advertisement

এই পুষ্প প্রদর্শনীতে ফুলের গাছ দিয়ে অংশ নেন প্রায় ৪০-৫০ জন প্রতিযোগী। এছাড়াও বোটানিক্যাল গার্ডেনের বহু গাছ ডিসপ্লে করা হয়েছে। যেগুলি প্রতিযোগিতার আওতায় রাখা হয়নি। এবারের পুষ্প প্রদর্শনের অন্যতম আকর্ষণ কাট-আউট জবা ফুল প্রদর্শন। কাট আউট জবা প্রদর্শনে প্রায় ১০০ অধিক প্রজাতি ফুল প্রদর্শিত হয়। যা এই পুষ্প প্রদর্শনের অন্যতম আকর্ষণ।

advertisement

View More

আরও পড়ুনঃ বাংলা পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা! পায়ে ১৬টা সেলাই, ভ্যানে বসে ইংরাজি পরীক্ষা দিল আহত মাধ্যমিক ছাত্রী

পুষ্প প্রদর্শনীতে জবা, গোলাপ, অর্কিড, চন্দ্রমল্লিকা, ডালিয়া, বোগেনভিলা অর্কিড তো ছিলই সেই সঙ্গে বিভিন্ন সবজি, বনসাই, ফল, ক্যাকটাস এবং বীজ প্রদর্শিত হয়েছে। গোলাপ, জবা, অর্কিড, বনসাই আলাদা বিভাগ করে বিভিন্ন ধরনের ফুলের গাছ রাখা হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

এ প্রসঙ্গে বি গার্ডেনের জয়েন্ট ডাইরেক্টর দেবেন্দ্র সিং জানান, গত কয়েক বছরে গবেষণা সংরক্ষণ এবং শিক্ষার দিকে গুরুত্ব রেখে উদ্ভিদদের শ্রেণিবিন্যাস করে, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। বিরল প্রজাতির গাছ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই পুষ্প প্রদর্শনী করা হচ্ছে। এছাড়া তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এক একটি বিভাগে কমপক্ষে ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতি বিভাগে ১০০ অধিক গাছ রাখা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Botanical Garden: ১২ বছর পর বোটানিক্যাল গার্ডেনে পুষ্প প্রদর্শনী! অর্কিড, চন্দ্রমল্লিকা, ডালিয়া আরও কত কী, রঙিন উদ্ভিদ উদ্যানের ক্যানভাস, দেখুন ঝলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল