TMC: রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন পুরশুরার তৃণমূল প্রার্থী, এদিকে বিজেপির হাতিয়ার 'চপ-বেগুনি'
- Published by:Rachana Majumder
Last Updated:
Assembly Election 2026: দিনে দিনে বদলাচ্ছে প্রচারের ধরন। কেউ ভাজছেন চপ, তো কেউ বেলছেন রুটি। এভাবেই চলথে রবিবাসরীয় প্রচার।
শুভদীপ ঘোষ, পুরশুড়া: গৃহস্থের হেঁশেলে ঢুকে ভোট চাইলেন পার্থ হাজারি। ভোট মানে একসময় ছিল মাইক, মঞ্চ আর বড় বড় প্রতিশ্রুতির ঝড়। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে প্রচারের ধরনও। এখন আর শুধু সভামঞ্চে সীমাবদ্ধ নন প্রার্থীরা, ডোর টু ডোর প্রচারের পাশাপাশি সরাসরি পৌঁছে যাচ্ছেন গৃহস্থের হেঁশেলেও।
শনিবার পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ অঞ্চলের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে প্রার্থী বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন। এই ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ বাড়ে। হেঁশেলের মধ্যেই শুরু করে দেন স্লোগান। বর্তমানে ট্রেন, বাস বা রাস্তার প্রচারের বাইরে গিয়ে প্রার্থীরা সরাসরি মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তবে গ্যাসের অভাবের মাঝেই হেঁশেলে ঢুকে রুটি বানানোর এই উদ্যোগ প্রচারে একেবারে ‘হট’ ট্রেন্ড হয়ে উঠছে।
advertisement
advertisement
তবে শুধু রুটি বেলাই নয়, এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটও চান পার্থ হাজারি। পাশাপাশি প্রবীণ ভোটারদের কাছ থেকে আশীর্বাদ নেন। এ প্রসঙ্গে তিনি জানান, আগেও আমি রুটি বানিয়েছি। কিছুটা অভিজ্ঞতা আছে। এখন গ্যাস নেই বলে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই প্রচারে বেরিয়ে একটু হাত লাগালাম। যদি মানুষের কিছু উপকারে আসতে পারি।ছাতনা বিধানসভা বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্য়ায় রবিবারসীয় প্রচারে বেরিয়ে চপ-বেগুনি ভেজে কর্মীদের খাওলেন। চপ শিল্পকে প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিয়ে ছাতনা বাজার এলাকায় একটি চপের দোকানে দাঁড়িয়ে চপ বেগুনি ভাজলেন, খাওয়ালেন কর্মীদের। বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্য়ায়ের দাবি, ‘চপ শিল্পের বিরুদ্ধে এটাই তার প্রতিবাদ। রাজ্যে যখন দুর্নীতির দায়ে শিক্ষকদের চাকরি চলে গেছে, তখন তাদের বলা হয়েছে চপ ভাজতে। অনেক বেকার যুবক যুবতী রয়েছে তারা চাকরি পায়নি। তাই ২৬-এ বিজেপিকে আনুন না হলে কোনও শিল্পই পশ্চিমবঙ্গে থাকবে না কটাক্ষ বিজেপি প্রার্থীর।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 1:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC: রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন পুরশুরার তৃণমূল প্রার্থী, এদিকে বিজেপির হাতিয়ার 'চপ-বেগুনি'











