দক্ষিণ দিনাজপুরের পাতিরামে এলপিজি সঙ্কটে ভুগছে সাধারণ মানুষ। এই আবহে হঠাৎই বেড়ে গিয়েছে রেডিমেড মাটির উনুনের চাহিদা। স্থানীয় বাজারে ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে এই উনুন। আকাশছোঁয়া চাহিদার মাঝে হুহু করে শেষ হচ্ছে স্টক। জোগান দিয়ে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।
advertisement
দক্ষিণ দিনাজপুরের পাতিরামের এক উনুন বিক্রেতা জানান, মাটির উনুনের এমন চাহিদা আগে দেখা যায়নি। গ্যাস সিলিন্ডারের অভাবে লোকজন বাধ্য হয়ে উনুন কিনছেন।
গ্যাস সিলিন্ডারের এই সঙ্কটকে কাজে লাগিয়ে কিছু অসাধ্য ব্যবসায়ী কালোবাজারি শুরু করেছে। ১০০০ টাকার গ্যাস দ্বিগুণ দামে বিক্রি করছেন তাঁরা। কিছু মানুষ বাধ্য হয়ে বেশি দাম দিয়েই সিলিন্ডার কিনছেন। আর যাদের সামথ্য নেই, তারা মাটির উনুন ঘরে নিয়ে যাচ্ছেন।
গ্যাসের সঙ্কটের সুযোগ নিয়ে কালোবাজারির এই দৌরাত্ম্যে পাতিরামের স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ। তাঁদের দাবি, গ্যাসের কালোবাজারি রুখতে প্রশাসনকেই পদক্ষেপ নিতে হবে। সরকারই পারবে অসাধু ব্যবসায়ীদের কালিবাজারি বন্ধ করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে।
