বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দাবি, চপ শিল্পের বিরুদ্ধে এটাই তাঁর প্রতিবাদ। রাজ্যে যখন দুর্নীতির দায়ে শিক্ষকদের চাকরি চলে গিয়েছে, তখন তাঁদের বলা হয়েছে চপ ভাজতে। অনেক বেকার যুবক যুবতী রয়েছেন, যাঁরা চাকরি পায়নি। তাই বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের কটাক্ষ, ” ২৬-এ বিজেপিকে আনুন না হলে কোনও শিল্পই পশ্চিমবঙ্গে থাকবে না!”
advertisement
অন্যদিকে, গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন হাওড়ার পুরশুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। ভোট মানে একসময় ছিল মাইক, মঞ্চ আর বড় বড় প্রতিশ্রুতির ঝড়। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে প্রচারের ধরণও। এখন আর শুধু সভামঞ্চে সীমাবদ্ধ নন প্রার্থীরা, ডোর টু ডোর প্রচারের পাশাপাশি সরাসরি পৌঁছে যাচ্ছেন গৃহস্থের হেঁশেলেও। শনিবার পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ অঞ্চলের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে প্রার্থী বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন। হেঁশেলের মধ্যেই শুরু করেন স্লোগান। বর্তমানে ট্রেন, বাস বা রাস্তায় প্রচারের বাইরে গিয়ে প্রার্থীরা সরাসরি পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি-বাড়ি। গ্যাসের অভাবের মাঝেই হেঁশেলে ঢুকে রুটি বানানোর এই উদ্যোগ প্রচারের বাজারে ‘হট’ ট্রেন্ড হয়ে উঠেছে।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া
