TRENDING:

Rain and Thunderstorm Alert: ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া, রবিবার কালবৈশাখী, ঝড়-বৃষ্টির তাণ্ডবলীলা দিঘা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন অংশে? জানাল হাওয়া অফিস

Last Updated:
চৈত্রে ঘোরতর দুর্যোগের পূর্বাভাস। রেহাই নেই দক্ষিণবঙ্গের কোনও জেলার। জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস? পড়ুন
advertisement
1/6
৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া, রবিবার কালবৈশাখী, ঝড়-বৃষ্টির তাণ্ডবলীলা দিঘা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন অংশে?
চৈত্রে ঝোড়ো মেজাজে ব্যাটিং করছে বৃষ্টি। বৃষ্টির দাপটে নামল তাপমাত্রার পারদ। ফলে চৈত্র মাসে শীতের আমেজ। শুক্রবার সন্ধের পর থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। শনিবারের পাশাপাশি রবিবারও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
2/6
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট বলছে, রবিবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে চলবে বজ্রপাত। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
3/6
হাওয়া অফিস বলছে, একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে বাংলার উপর হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে অক্ষরেখাটি প্রায় এক কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। এর প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সন্ধের পর থেকে কালবৈশাখীর তাণ্ডব চলবে জেলায়-জেলায়। বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়,বৃষ্টি-সহ বজ্রপাতের হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলার পাশাপাশি পশ্চিমের জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে কালবৈশাখীর ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। রবিবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র।
advertisement
5/6
দিঘা হাওয়া অফিসের রিপোর্টে বলছে, দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে। টানা বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী। ফলে অসময়ে শীতের আমেজে নাজেহাল সাধারণ মানুষ। শনিবারের পাশাপাশি রবিবারও সকালের দিকে আকাশ মেঘলা থাকবে, রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/6
টানা বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়। চৈত্র মাসে ফিরেছে শীতের আমেজ। রবিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৬ শতাংশ। সোমবারের পর আবহাওয়ার উন্নতি, কমবে বৃষ্টির সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Rain and Thunderstorm Alert: ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া, রবিবার কালবৈশাখী, ঝড়-বৃষ্টির তাণ্ডবলীলা দিঘা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন অংশে? জানাল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল