TRENDING:

Congress Leader: প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ির মধ্যে মিলল পিস্তল-গুলি! গ্রেফতার ছয়, মালদহে শুরু রাজনৈতিক তরজা

Last Updated:

Congress Leader: পুলিশের নাকা চেকিংয়ের সময় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ির মধ্যে থেকে মিলল পিস্তল, গুলি। ব্যাপক শোরগোল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ: বিধানসভা নির্বাচনের মুখে মালদহে প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি সহ গ্রেফতার ছয় যুবক। যদিও সেই সময় গাড়িতে ছিলেন না কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলম। তাঁর গাড়িটি আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল, আট রাউন্ড গুলি। পুরাতন মালদহের চেচু মোড় এলাকার ঘটনা।
মালদহে ব্যাপক শোরগোল (প্রতীকী চিত্র)
মালদহে ব্যাপক শোরগোল (প্রতীকী চিত্র)
advertisement

পুলিশের নাকা চেকিংয়ের সময় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে মিলল আগ্নেয়াস্ত্র, গুলি। পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের চেচু মোড় এলাকায় একটি কালো রঙের চার চাকার গাড়িতে ছয় যুবককে দেখে গাড়ি থামায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গাড়ির ড্যাশবোর্ডে তল্লাশির সময় পাওয়া যায় আগ্নেয়াস্ত্র ও গুলি। এরপরে ওই ছয় যুবককে গ্রেফতার করা হয়।

advertisement

আরও পড়ুন: আমেরিকাকে ‘গরীব’ করছে ইরান! মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রথম দুই সপ্তাহেই ৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবকেরা জানায়, আগ্নেয়াস্ত্র ও গুলি কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের। ওই আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি লাইসেন্সের ফটোকপি উদ্ধার করে পুলিশ। যে লাইসেন্সের ফটোকপি পাওয়া গিয়েছে তা মেয়াদ উত্তীর্ণ বলেও দাবি পুলিশের। ধৃত ছয় যুবককে আজ মালদহ আদালতে তোলে পুলিশ।

advertisement

এদিকে ভোটের মুখে কংগ্রেস নেতার গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে চাপানউতোর। এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য বারবার ফোন করেও পাওয়া যায়নি কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক মুত্তাকিন আলমকে। তৃণমূল পরিচালিত মালদহ পুরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ বলেন, ভোটের মুখে এই ধরনের ঘটনা কাম্য নয়। যদি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র থাকে তবে বিধায়কের অবর্তমানে কেন গাড়িতে পাওয়া গেল? এর মধ্যে কোনও অসৎ উদ্দেশ্য ছিল কিনা তার তদন্ত দাবি করেছে তৃণমূল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

অন্যদিকে কংগ্রেস নেতা মান্তু ঘোষের পাল্টা দাবি, মোস্তাকিন আলমের লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র। ভুলবশত ইদের একদিন আগে ব্যস্ততার কারণে গাড়িতেই থেকে গিয়েছিল। বিধায়কের কিছু আত্মীয় সেই গাড়ি নিয়ে যাওয়ার সময় তল্লাশি হয়। এর মধ্যে কোনও অসৎ উদ্দেশ্য নেই বলে দাবি কংগ্রেসের।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Congress Leader: প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ির মধ্যে মিলল পিস্তল-গুলি! গ্রেফতার ছয়, মালদহে শুরু রাজনৈতিক তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল