Madhyamik Exam 2026: বাংলা পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা! পায়ে ১৬টা সেলাই, ভ্যানে বসে ইংরাজি পরীক্ষা দিল আহত মাধ্যমিক ছাত্রী

Last Updated:

West Bengal Madhyamik Examination 2026: দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথম পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা। মঙ্গলবার বারুইপুর রানা বেলিয়াঘাটা হাইস্কুলে দ্বিতীয় পরীক্ষাটি ভ্যানে বসে দিল আহত ছাত্রী।

ভ্যানে বসে মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী
ভ্যানে বসে মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী
দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথম পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা। আহত ছাত্রীর নাম শ্রাবন্তি মন্ডল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফুলতলা এলাকায়। বারুইপুর গার্লস হাইস্কুলের ছাত্রী সে। মঙ্গলবার বারুইপুর রানা বেলিয়াঘাটা হাইস্কুলে দ্বিতীয় পরীক্ষাটি ভ্যানে বসে দিল আহত ছাত্রী। অভিযোগ, অন্ধকারের মধ্যেই পরীক্ষা দিতে হয়েছে তাকে। ছিল না পর্যাপ্ত আলো কিংবা ঘরের ব্যবস্থা।
জানা গিয়েছে, সোমবার মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল পরীক্ষার্থী শ্রাবন্তি মন্ডল। মায়ের সঙ্গে স্কুটিতে চেপে ফুলতলায় বাড়ি ফেরার পথে একটি বাইক উলটো দিক থেকে তাদের স্কুটিকে ধাক্কা মারে। ধাক্কায় চোটে স্কুটি থেকে পড়ে গিয়ে হাতে ও পায়ে চোট পায় শ্রাবন্তি। এরপর তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে।
advertisement
আরও পড়ুনঃ সরকারি চাকরির পরীক্ষা হোক কিংবা স্কুলের! এই লাইব্রেরিতে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ, সঙ্গে ফ্রি ওয়াইফাই
হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার পরীক্ষা দিতে যায় সে। আহত পরীক্ষার্থীর জন্য স্কুলে কোন আলাদা ঘরের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ফলে যে ভ্যানে করে সে স্কুলে পৌঁছেছিল সেই ভ্যানে বসেই মাধ্যমিক পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার্থীকে। ছিল না পর্যাপ্ত আলোর ব্যবস্থাও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বারাসত পুলিশের উদ্যোগে চালু হল গোবরডাঙা ট্রাফিক গার্ড! কমবে পথদুর্ঘটনা ও যানজট, আশাবাদী সাধারণ মানুষ
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ নাইয়া। এই বিষয়ে তিনি বলেন, ওই পরীক্ষার্থীর জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওর শারীরিক অবস্থার জন্য যে ভ্যানে করে পরীক্ষা দিতে এসেছিল সেই ভ্যানেই পরীক্ষা দিতে চেয়েছিল। তিনি এও জানান, কোনও অন্ধকার ছিল না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: বাংলা পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা! পায়ে ১৬টা সেলাই, ভ্যানে বসে ইংরাজি পরীক্ষা দিল আহত মাধ্যমিক ছাত্রী