North 24 Parganas News: বারাসত পুলিশের উদ্যোগে চালু হল গোবরডাঙা ট্রাফিক গার্ড! কমবে পথদুর্ঘটনা ও যানজট, আশাবাদী সাধারণ মানুষ
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: যান চলাচল নিয়ন্ত্রণ ও পথ দুর্ঘটনা রুখতে বিশেষ উদ্যোগ নিল বারাসত পুলিশ জেলা। গোবরডাঙা থানার আওতায় চালু হল ট্রাফিক গার্ডের বিশেষ অফিস।
advertisement
advertisement
advertisement
advertisement
এর ফলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলেই আশাবাদী প্রশাসন। এদিন জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে পথ দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত এগিয়ে এসে আহতদের সাহায্য করারও পরামর্শ দেওয়া হয়। এসডিপিও জানান, দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে গিয়ে কোনও ব্যক্তি পুলিশি হয়রানির মুখে পড়বেন না।
advertisement
অতীতে আহতদের হাবড়া হাসপাতালে নিয়ে যেতে হলেও ভবিষ্যতে গোবরডাঙা হাসপাতালকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করার বিষয়টি প্রশাসনিক স্তরে ভাবনাচিন্তা চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে হাবড়া ও গোবরডাঙা থানার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আজ থেকেই কাজ শুরু করেছে এই নতুন ট্রাফিক গার্ড। এখন দেখার, আগামী দিনে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা নিতে পারে গোবরডাঙার এই ট্রাফিক গার্ড







