Dowry Murder: ‘বিষ ইঞ্জেকশনে’ শেষ ৪ মাসের দাম্পত্য! রেডিওলজিস্ট স্বামীর হাতে নির্মম মৃত্যু তরুণী নার্সের
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Dowry Murder: কাজলের ভাই দাবি করেছেন, টাকার দাবিতে তাকে চাপ দেওয়া হয়েছিল এবং যৌতুকের জন্য হয়রানি করা হয়েছিল।
গুরগাঁও : ফের পণ ও যৌতুকের দাবিতে বধূকে খুন৷ অভিযোগ, বিয়েতে চাহিদামতো পণ না পেয়ে স্ত্রী কাজলকে খুন করেছেন গুরগাঁওয়ের বাসিন্দা অরুণ শর্মা৷ পুলিশ জানিয়েছে পেশায় রেডিওলজিস্ট অরুণ শর্মা এবং নার্স কাজল গুরগাঁওয়ের একটি নার্সিংহোমে সহকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সময় ধরে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে করতে তাঁদের বন্ধন শীঘ্রই বন্ধুত্বে পরিণত হয় এবং তাঁরা কিছু বুঝে ওঠার আগেই দু’জন অবিচ্ছেদ্য হয়ে ওঠেন। তাঁরা পরবর্তী পদক্ষেপ হিসেবে গত নভেম্বরে বিয়ে করেন৷ মাত্র চার মাসের মধ্যেই সম্পর্কটির মর্মান্তিক পরিসমাপ্তি ঘটল৷
কাজলের ভাইয়ের অভিযোগ, বিয়ের পর পরই অরুণ তুচ্ছ বিষয়ে তাঁর স্ত্রীকে শারীরিকভাবে মারধর করতে শুরু করে। তিনি আরও বলেন, টাকার দাবিতে তাঁকে চাপ দেওয়া হতো এবং যৌতুক নিয়ে হয়রানি করা হতো। হোলির দিন, ৪ মার্চ, এই দম্পতি গুরগাঁওয়ে গড়ি হরসারুতে কাজলের পরিবারের সঙ্গে থাকতে আসে। প্রায় দুই সপ্তাহ পর, ১৭ মার্চ, অরুণ মদ্যপ অবস্থায় কাজলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ।
advertisement
পরিজনরা জানিয়েছেন পর দিন সকালে, অরুণ কাজলকে কথা বলার জন্য নীচে নিয়ে গেল, এবং নবদম্পতিদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরই, কাজলকে অচেতন অবস্থায় পাওয়া যায়৷ তাঁর নাক দিয়ে সে সময় রক্ত ঝরছিল। পরিবার যখন কাজলকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
কাজলের পরিবার টয়লেটে একটি সিরিঞ্জ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন৷ তাঁদের সন্দেহ ছিল যে অরুণই তাঁকে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করেছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অরুণ কাজলকে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ার কথা স্বীকার করেছেন৷ বিষপ্রয়োগেই তাঁর মৃত্যু হয়। পুলিশ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বেহতা হাজিপুরের বাসিন্দা অরুণকে গ্রেফতার করেছে। অভিযুক্তের মাদকাসক্তির ইতিহাস রয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন : ‘স্বামীর রক্ত ঝরে পড়ছে আমার গায়ে…ওর দেহ আমার কোলে এসে পড়ল…’ আরজি কর লিফট-কাণ্ডে স্বামীহারা সোনালির ভয়ঙ্কর বর্ণনা অভিশপ্ত মুহূর্তের
“অরুণকে একটি রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে এবং সে তিন দিন পুলিশি হেফাজতে থাকবে,” বলেছেন গুরুগ্রামের সেক্টর ১০ থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) কুলদীপ সিং। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন যে ভিসেরা রিপোর্টের পর মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 3:28 PM IST









